চার দিন আগেই শেষ সংসদের বাদল অধিবেশন, উপরাষ্ট্রপতিকে বিদায়-সংবর্ধনা রাজ্যসভায়

চার দিন আগেই শেষ সংসদের বাদল অধিবেশন, উপরাষ্ট্রপতিকে বিদায়-সংবর্ধনা রাজ্যসভায়

সংসদের বাদল অধিবেশন শেষ হয়ে গেল নির্দিষ্ট দিনের চার দিন আগেই। বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভা থেকে বিদায় জানানো হয় চেয়ারম্যান বিদায়ী উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে। এছাড়া শেষ দিনে বিদ্যুৎ আইন সংশোধনের বিল পাস হয়। এছাড়া লোকসভাও নির্ধারিত সময়ের আগে মুলতুবি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

চার দিন আগেই শেষ সংসদের বাদল অধিবেশন, উপরাষ্ট্রপতিকে বিদায়-সংবর্ধনা রাজ্যসভায়

৯ অগাস্ট মহরম এবং ১১ অগাস্ট রাখিবন্ধন। এই দুইদিন ছুটি। সেই কারণে নির্দিষ্ঠ সময়ের আগেই শেষ হয়ে যেতে পারে লোকসভার অধিবেশনও। এদিন রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে চেয়ারে শেষদিনের মতো বসেছিলেন বেঙ্কাইয়া নাইডু। তিনি বিদায়ী উপরাষ্ট্রপতি, তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন জগদীপ ধনখড়। প্রধানমন্ত্রী নরে্ন্দ্র মোদী এদিন বেঙ্কাইয়া নাইডুকে চেয়ারম্যান পদে বিদায় জানান। তাঁর বুদ্ধির বিশেষ প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এবং তাঁর বুদ্ধিদীপ্ত 'ওয়ান লাইনার'গুলি মজা দিয়েছে সমস্ত সাংসদের।

প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি হিসেবে তাঁর অত্যন্ত ফলপ্রসূ পাঁচ বছরকে স্বাগত জানিয়েছেন। বেঙ্কাইয়া নাইডু উপরাষ্ট্রপতির হিসেবে বিদায় নেওয়ার পর রাজ্যসভার চেয়ারম্যান পদ থেকেও বিদায় নিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মেয়াদের প্রশংসা করে হাউসের নেতৃত্ব দেন। বলেছেন, মাননীয় চেয়ারম্যানের বুদ্ধিদীপ্ত পরিচালনায় রাজ্যসভায় সাংসদদের উপস্থিতি বেড়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আপনার প্রতিটি শব্দচয়ন, শোনার ধৈর্য্য, পছন্দ, পারস্পরিক শ্রদ্ধা এক অন্য মার্গে নিয়ে গিয়েছিলেন আলোচনাকে। প্রধানমন্ত্রী আরও বলেন, পাঁচ বছররে মেয়াদে নাইডু তাঁর শৃঙ্খলা ও অভিজ্ঞতা দিয়ে সংসদের মানকে আরও উন্নীত করে গিয়েছেন। আপনার নেতৃত্বগুণ ও শৃঙ্খলার বিস্তার হাউসের উৎপাদনশীলতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

নরেন্দ্র মোদী বলেন, রাজ্যসভার উৎপাদনশীলতা প্রায় ৭০ শতাংশ বেড়েছে সদ্য বিদায়ী চেয়ারম্যানের পাঁচ বছরের মেয়াদে। এই পাঁচ বছরে রেকর্ড ১৭৭টি বিল পাস হয়েছে। নাইডু তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে ১০ অগাস্ট। তার দুদিন আগেই বিদায় সংবর্ধনা দেওয়া হল তাঁকে। রাজ্যসভায় বাদল অধিবেশন চারদিন আগেই শেষ হয়ে যাওয়ায় তাঁকে আগেই সংবর্ধনা প্রদান করা হল। বিদায়ী চেয়ারম্যানকে উল্লেখ করে মোদী বলেন, আমি আপনার নীতিতে গণতন্ত্রের পরিপক্কতা দেখতে পাচ্ছি।

এদিকে রাজ্যসভার বিদ্যুৎ আইনের সংশোধনের জন্য এলএস-এ বিল পাস করা হয় বাদল অধিবেশনের শেষ দিনে। এই বিল পাসে বিদ্যুৎ সরবরাহকারীদের বণ্টন নেটওয়ার্কগুলির বৈষম্য দূর হবে। এই সংশোধনী আইন লোকসভায় বিরোধীদের প্রতিবাদের মধ্যে উত্থাপিত হয়েছিল। লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধীদের তোলা উদ্বেগগুলি বিবেচনা করতে তা একটি সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠাতে অনুরোধ করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+