মহারাষ্ট্রে আরও আক্রান্তের খোঁজ, রাজস্থানে সংক্রমণ ৯ জনের! দেশে ওমিক্রন আক্রান্ত ছাড়াল ২০

সারা দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিন নতুন করে আরও আক্রান্তের খোঁজ মেলায় সারা দেশে করোনা (Coronavirus) নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২১-এ। এক মধ্যে রাজস্থানে (rajasthan) আক্রান্ত

সারা দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিন নতুন করে আরও আক্রান্তের খোঁজ মেলায় সারা দেশে করোনা (Coronavirus) নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২১-এ। এক মধ্যে রাজস্থানে (rajasthan) আক্রান্ত হয়েছেন নয়জন। এবং মহারাষ্ট্রে (Maharashtra) নতুন করে আক্রান্তের সংখ্যা সাত।

জয়পুরে ৯ জন আক্রান্তের খোঁজ

জয়পুরে ৯ জন আক্রান্তের খোঁজ

রাজস্থানের জয়পুরে নয় জন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে পরিবারের নয় সদস্য জয়পুরে ফিরেছিলেন। তাঁদের করোনা ধরা পড়ার পরেই স্যাম্পেলের জিনোম সিকোয়েন্সিং করা হয়। এদিন সেই রিপোর্ট এসে পৌঁছেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ওই নয়জন ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদেরকে আলাদা করেছে।

৩৪ জনের পরীক্ষায় ৯ জন আক্রান্তের হদিশ

৩৪ জনের পরীক্ষায় ৯ জন আক্রান্তের হদিশ

রাজস্থানের স্বাস্থ্য দফতরের তরফে ৩৪ জনের স্যাম্পেল পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। ৯ জনের পাশাপাশি তাঁদের সংস্পর্শে এসেছিলেন বাকিরা। এর মধ্যে থেকে নয়জনের রিপোর্ট পজেটিভ আসে। বাকি ২৫ জনের রিপোর্ট নেগেটিভ বলেই জানা গিয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে আরও জানানো হয়েছে, ওই নয়জনের সংস্পর্শে এসেছিলেন শিকার জেলার অজিতগড়ের একটি পরিবার। সেই পরিবারের পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।

মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত সাত

মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত সাত

এদিকে মহারাষ্ট্রে এদিন নতুন করে সাতজন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। ৪৪ বছর বয়সী এক মহিলা নাইজেরিরার লাগোস থেকে ২৪ নভেম্বর এসেছিলেন পিম্পপ্রি-চিঞ্চুয়াড পুরসভা এলাকায় ভাইয়ের কাছে। সঙ্গে এসেছিলেন ওই মহিলায় দুই মেয়েও। এই তিনজনের সঙ্গে ভাই ও তাঁর দুই মেয়ে মোট ছয়জন ওমিক্রন ভ্যারিয়েন্ট পজেটিভ বলেই জানিয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি।
অন্যদিকে পুনের ৪৭ বছর বয়সী এক ব্যক্তিও ওমিক্রনে আক্রান্ত বলে জানা গিয়েছে।
শনিবার মহারাষ্ট্রে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকাক কেপডাউন থেকে দুবাই হয়ে আসা দম্বিভিলির এর বাসিন্দার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।

দেশের অন্য যেসব জায়গায় ওমিক্রন আক্রান্তের খোঁজ

দেশের অন্য যেসব জায়গায় ওমিক্রন আক্রান্তের খোঁজ

দেশের অন্য যেসব রাজ্যে ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে, তার মধ্যে রয়েছে, কর্নাটকে ২ জন, গুজরাতে একজন এবং দিল্লিতে একজন।
রবিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন দিল্লির প্রথম ওমিক্রন আক্রান্তের ব্যাপারে জানিয়েছেন। তানজানিয়া থেকে আসা ওই ব্যক্তিকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে ওমিক্রন আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। ওই ব্যক্তির দুটো ভ্যাকসিনই নেওয়া হয়ে গিয়েছিল।
দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া যায় ২ ডিসেম্বর। দুইজন আক্রান্তের সবাই কর্নাটকের বাসিন্দা। প্রথমজন ৬৬ বছরের প্রৌঢ় ২০ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন। আবার সাতদিন পরেই তিনি দেশ ছাড়েন। দ্বিতীয় ব্যক্তির বয়স ৪৬ বছর, তাঁর কোনও পর্যটন ইতিহাস নেই।
শনিবার ওমিক্রনের তৃতীয় আক্রান্তের খোঁজ মেলে গুজরাতের জামনগরে। ৭২ বছর বয়সী ব্যক্তি দুদিন আগে দক্ষিণ আফ্রিকা হয়ে জামনগরে আসেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+