মোদী-রাজ্য সফরে রাহুল! দলের কর্মীদের উৎসাহ দিতে বিরোধী দলনেতার হাতিয়ার অযোধ্য-টোটকা
গুজরাত সফরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি দলের নেতাদের সঙ্গে দেখা করার পাশাপাশি রাজকোট গেম জোন দুর্ঘটনা, মোরবি ব্রিজ এবং সুরাত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন। সব জায়গাতেই তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করেন।
রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস গুজরাতে বিজেপিকে হারাতে যাচ্ছে। এই পরিস্থিতিতে তিনি কংগ্রেসের কর্মীদের কাছে ভয় না পেতে আহ্বান জানান।

এবারের গুজরাত সফরে রাহুল গান্ধীর হাতিয়ার লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের অযোধ্যায় তথা ফৈজাবাদে বিজেপি প্রার্থীর হার। দলের নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, বিজেপির পুরো আন্দোলন ছিল রামমন্দির এবং অযোধ্যার জন্য। লালকৃষ্ণ আডবাণী রথযাত্রার মাধ্য তা শুরু করেছিলেন। আর নরেন্দ্র মোদী সেই রথযাত্রায় আডবাণীকে সাহায্য করেছিলেন। লোকসভা ভোটে আগে সেই রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী স্বয়ং।
তারপরেই তিনি বলেন, এত কিছুর পরেও অযোধ্যা থেকে বিজেপির সাংসদ নয়, ইন্ডিয়া ব্লকের সাংসদ লোকসভায় গিয়েছেন। এব্যাপারে তিনি অযোধ্যা তথা ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদের কথা উল্লেখ করেন। রাহুল বলেছেন, অবধেশ প্রসাদ নির্বাচনের আগে বলেছিলেন, তিনি অযোধ্যা থেকে নির্বাচনে লড়াই করতে যাচ্ছেন এবং জয়ীও হবেন।
রাহুল গান্ধী বলেন, অযোধ্যার সাংসদ তাঁকে বলেছেন, সেখানকার মানুষ বলেছেন, মন্দির তৈরির জন্য জমি নেওয়া হয়েছে। অনেক দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু সরকার মানুষকে আজ পর্যন্ত ক্ষতিপূরণ দেয়নি। অযোধ্যায় কৃষকদের কাছ থেকে জমি নিয়ে বিমানবন্দর করা হলেও, ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
রাহুল গান্ধী গুজরাতে কংগ্রেস কর্মীদের উদ্দেশে বলেন, রাজ্যে বিজেপিকে শিক্ষা দেওয়া হবে এবং সেখানে দলের সরকার গঠনের স্বপ্নও দেখান রাহুল গান্ধী। লোকসভার বিরোদী দলনেতা আরও বলেন, নরেন্দ্র মোদী বারাণসী থেকে নয়, অযোধ্যা থখেকে নির্বাচনে লড়াই করতে চেয়েছিলেন। কিন্তু পরাজয়ের ভয়ে তিনি সেখান থেকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেননি।
রাহুল গান্ধী বলেন, বারণসীতে ভুল হলেও অযোধ্যার মানুষ বিজেপিকে পরাস্ত করেছে। এবার গুজরাতেও কংগ্রেস বিজেপিকে হারাবে। তাই কংগ্রেসের নেতা কর্মীদের ভয় পেলে চলবে না। লড়াই জারি রাখতে হবে।












Click it and Unblock the Notifications