দেশে টেস্টিং থেকে আক্রান্তের কমতি নিয়ে প্রশ্ন চিদাম্বরমের, রাহুল পোস্ট করলেন বিস্ফোরক ভিডিও
করোনার জেরে দেশের সার্বিক পরিস্থিতিতে ক্রমাগত করুন চিত্র উপস্থিত হতে শুরু করেছে। দেশের এমন অবস্থায় বহু জায়গা থেকে অক্সিজেন নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে, অভিযোগ রয়েছে বেড নিয়েও। সেই প্রসঙ্গ তুলে এবার পি চিদাম্বরম থেকে শুরু করে রাহুল গান্ধীরা পর পর টুইটে মোদী সরকারকে বিদ্ধ করতে থাকেন।

এক জোরালো টুইটে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম দাবি করেছেন যে , দেশে টেস্টিং এর কমতির জন্য দেশে দৈনিক সংক্রমণে কমতি দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, কম সংখ্যক কোভিড টেস্টিং য়ের জন্য দেশে করোনায় সংক্রমিতদের আসল সংখ্যা দেখা যাচ্ছে না। ফলে নামছে করোনা আক্রান্তদের গ্রাফ।
The table shows that the number tested every day has declined and the number of infections has declined too! pic.twitter.com/yiszwHkbnf
— P. Chidambaram (@PChidambaram_IN) May 5, 2021
চিদাম্বরমের দাবি, সরকারের তরফে এভাবে মানুষকে বোকা বানানো উচিত নয়। সরকারের উচিত ক্রমাগত টেস্টিং বাড়ানো। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালের করুণ চিত্রও বহু ভিডিওতে তুলে ধরছেন অনেকে। সেক্ষেত্রে বারবার প্রশাসনকে দায়ী করছেন বহু রোগীর আত্মীয়।
This is murder. And cover up!
— Rahul Gandhi (@RahulGandhi) May 5, 2021
My condolences to the families of the victims. pic.twitter.com/md3tNWp1bZ
এদিকে, দেশে করোনার করুন চিত্র তুলে ধরতে গিয়ে রাহুল গান্ধী একটি হাসপাতালের ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে মৃতদেহ পড়ে রয়েছে একাধিক কোভিড রোগীর। ভিডিও দেখাচ্ছে , সেই মৃতদেহগুলির দিকে কার্যত নজরই নেই হাসপাতাল কর্তৃপক্ষের। নজর নেই প্রশাসনের। ইতিউতি শোনা যাচ্ছে, কান্নার আওয়াজ। এই ভিডিও পোস্ট করে রাহুলের বার্তা, 'এটা খুন. এটা কভার আপ!'












Click it and Unblock the Notifications