'কেন চুপ প্রধানমন্ত্রী, লাদাখ নিয়ে কী লুকোচ্ছেন তিনি', টুইটারে আক্রমণ শানালেন রাহুল গান্ধী
'কেন চুপ প্রধানমন্ত্রী, লাদাখ নিয়ে কী লুকোচ্ছেন তিনি', টুইটারে আক্রমণ শানালেন রাহুল গান্ধী
লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে িচনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। এখনও কেন চুপ করে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী লুকানোর চেষ্টা করছেন তিনি। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রাহুলের আক্রমণ
লাদাখ নিয়ে কেন চুপ করে রয়েছেন প্রধানমন্ত্রী। কী লুকোতে চাইছেন তিিন। টুইটে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটে রাহুল লিখেছেন, লাদাখে কী ঘটেছে সেটা জানতে চাই আমরা। ভারতীয় জওয়ানদের হত্যা করার স্পর্ধা কী করে পায় চিন। কী করে তারা ভারত ভূখণ্ডে দখল জমাল। এই সব প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন রাহুল গান্ধী।

শহিদ সেনাদের পরিবারকে সমবেদনা
গতকালই লাদাখ সীমান্তে শহিদ সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন কংগ্রেস নেতা। তিনি শোকবার্তা প্রকাশ করে লিখেছিলেন কংগ্রেস শহিদ ভারতীয় জওয়ানদের পরিবারের পাশে রয়েছে। এই মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না।

শহিদ ২০ জওয়ান
গতকাল লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন জওয়ান। আহত হয়েথেন শতাধিক। তাঁদের মধ্যে ৪ জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। ১৪ পয়েন্টে টেন্ট সরানো নিয়েই চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে ভারতীয় জওয়ানদের। প্রথমে ৩ জওয়ান শহিদ হয়েছে বলা হলেও পরে জানা যায় ২০ জন জওয়ান শহিদ হয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রীকে আক্রমণ
এর আগে লাদাখ পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। তিনি সরাসরি রাজনাথকে প্রশ্ন করেছিলে লাদাখে ভারত ভূখণ্ড কী দখল করেছে চিনা সেনা। সেটা জানতে চায় দেশবাসী। তারপরেই গালওয়ান ভ্যালিতে সংঘর্ষ বাধে।












Click it and Unblock the Notifications