মোদী গড়ে তুলতে চান 'ভীতি'র ভারত! ঝাড়খণ্ডের নির্বাচনী সভায় আক্রমণ রাহুলের

বিজেপি তথা নরেন্দ্র মোদীর প্রতি আক্রমণ তীব্র করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ঝাড়খণ্ডের রাজমহলে এদিন রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভীতির ভারত গড়ে তুলতে চান

বিজেপি তথা নরেন্দ্র মোদীর প্রতি আক্রমণ তীব্র করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ঝাড়খণ্ডের রাজমহলে এদিন রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভীতির ভারত গড়ে তুলতে চান, যেখানে মানুষ হবে দুর্বল এবং বিভাজিত।

নরেন্দ্র মোদীকে আক্রমণ

নরেন্দ্র মোদীকে আক্রমণ

ঝাড়খণ্ডে রাজমহলে কংগ্রেসের নির্বাচনী সভায় রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী এমন ভারত চান, যা হবে ভীতি-র। তিনি চান ভারতের মানুষ দুর্বল হবে এবং নিজেদের মধ্যে বিভাজন থাকবে। রাহুল বলেন, মানুষের মধ্যে ধর্ম, জাতির ভিত্তিতে বিভাজন তৈরি করেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। মন্তব্য করেছেন রাহুল।

ব্যবসায়ীদের টাকা দিয়ে সাহায্যের অভিযোগ

ব্যবসায়ীদের টাকা দিয়ে সাহায্যের অভিযোগ

রাহুল গান্ধী অভিযোগ করেছেন, দেশের ১৫-২০ জন শিল্পপতিকে নরেন্দ্র মোদীর সরকার টাকা দিয়ে সাহায্য করেছে। সেই টাকা দেশের সাধারণ মানুষের টাকা, মন্তব্য করেছেন রাহুল। নোটবাতিলের কথা উল্লেখ করে রাহুল বলেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাছ থেকে টাকাা কেড়ে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দিয়েছেন। রাহুল আরও বলেন, নোটবাতিলের সময়, সাধারণ মানুষ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু শিল্পপতিরা সেই সুযোগে কালো টাকা সাদা করে নিয়েছে। নরেন্দ্র মোদী সেই কাজ করতে সাহায্য করেছেন।

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ

মুদ্রাস্ফীতি নিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, যখন সাধারণ মানুষ জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে জর্জরিত, তখন প্রধানমন্ত্রী অন্য জগতে বাস করছেন। তিনি বলেন, সবাই জানেন, মুদ্রাস্ফীতি বাড়ছে। কিন্তু হতে পারে প্রধানমন্ত্রীই তা জানেন না। রাহুল বলেন, দেশের কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী এবং যুবকরা অখুশি।

 কৃষকদের জন্য প্রতিশ্রুতি

কৃষকদের জন্য প্রতিশ্রুতি

এদিনের সভা থেকে কৃষকদের ঋণ মকুবের ব্যাপারেও আশ্বাস দিয়েছেন রাহুল। বলেছেন, তাদের জোট যদি ঝাড়খণ্ডে ক্ষমতায় আসে, তাহলে এই সুবিধা দেওয়া হবে। তিনি বলেন, রাজস্থান, ছত্তিসগড় এবং মধ্যপ্রদেশের কৃষকদের বিষয়টি নিয়ে প্রশ্ন করার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, এদিন ঝাড়খণ্ডে তৃতীয় দফার নির্বাচন। ১৭ আসনে এদিন নির্বাচন হয়। বিজেপির বিরুদ্ধে কংগ্রেস, আরজেডি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট গঠন করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+