বিরোধীদের উত্তর না দিয়ে চলে যাওয়া প্রধানমন্ত্রী অসংসদীয় আচরণ, তীব্র ভাষায় আক্রমণ রাহুল গান্ধীর

বিরোধীদের উত্তর না দিয়ে চলে যাওয়া প্রধানমন্ত্রী অসংসদীয় আচরণ, তীব্র ভাষায় আক্রমণ রাহুল গান্ধীর

দেশ জুড়ে মুদ্রাস্ফীতি, জিএসটির হার বৃদ্ধি, টাকার দামের ক্রমাগত পতনে তীব্র ভাষায় কেন্দ্রকে আক্রমণ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার বিরোধীদের উত্তর না দিয়ে সংসদ থেকে প্রধানমন্ত্রীর চলে যাওয়াকে 'অসংসদীয়' বলে রাহুল গান্ধী মন্তব্য করেছেন। তিনি বলেন, বিরোধীদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে বাধ্য প্রধানমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় সরব রাহুল গান্ধী

সোশ্যাল মিডিয়ায় সরব রাহুল গান্ধী

মঙ্গলবার টুইটারে রাহুল গান্ধী বলেন, ডলারের নিরিখে টাকার মূল্য ৮০ টাকা ছাড়িয়ে গিয়েছে। রান্নার গ্যাসের দাম এক হাজারের বেশি। চলতি বছরের জুন মাসের পরিসংখ্যানে দেশে ১৩ কোটি বেকার। এখনও খাদ্যশস্যের ওপর জিএসটি বাড়ানো হয়েছে। দেশের সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির জেরে জেরবার। আমরা সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরবই। এর প্রতিটি জবাব সরকারকে দিতে হবে। তিনি টুইটারে লেখেন, প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তর দেওয়ার ভয়ে পালিয়ে যাওয়া 'অসংসদীয়' আচরণ।
ফেসবুকেও কংগ্রেস নেতা কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। তিনি কেন্দ্র সরকারকে 'চাঁদাবাজির সরকার' বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী অনেক শব্দকে অসংসদীয় বলে আমাদের চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমাদের চুপ করাতে পারবেন না। প্রতিটি প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রীকে দিতে হবে।'

খাদ্যপণ্যের ওপর জিএসটি-র প্রতিবাদ

খাদ্যপণ্যের ওপর জিএসটি-র প্রতিবাদ

সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী একাধিক মন্তব্য পেশ করেন। কেন্দ্র সরকারের নয়া জিএসটি নীতির তীব্র সমালোচনা করেন তিনি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'সরকার দুধ, দই, মাখন, চাল, ডাল, আটার মতো প্যাকেটজাত দ্রব্যের ওপর জিএসটি ধার্য করেছে। সাধারণ মানুষকে পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে। প্রতিদিনের প্রয়জোনীয় খবারের দাম ক্রমেই বাড়ছে। তারমধ্যে রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। আর অন্যদিকে, কেন্দ্র সরকার বলছে সব ঠিক আছে। সরকারের এই মন্তব্যের অর্থ পরিষ্কার। মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের সমস্যা, সরকারের সমস্যা নয়।'

মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের সমস্যা, সরকারের নয়

মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের সমস্যা, সরকারের নয়

মুদ্রাস্ফীতি নিয়ে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন। প্রতিটি পোস্ট তিনি হিন্দিতে করেন। তিনি লেখেন, মুদ্রাস্ফীতিতে সাধারণ মানুষ বিপাকে। আয়ের থেকে ব্যয় বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী খুশি। তিনি সাধারণ মানুষের বিপদের সময় ক্রমাগত মিথ্যাচার করে চলেছেন। সাধারণ মানুষের প্রতিটি সমস্যার কথা সংসদে উত্থাপন করা হবে।

কংগ্রেসের বিক্ষোভ

কংগ্রেসের বিক্ষোভ

সোমবার থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাহুল গান্ধী সহ কংগ্রেসের সাংসদরা সংসদ চত্বরে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে দেশের মুদ্রাস্ফীতি সহ একাধিক বিষয়ে বিক্ষোভ দেখান। অন্যান্য বিরোধীদের দলের বেশ কয়েকজন সংসদ এই প্রতিবাদে সামিল হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+