Rahul Gandhi: বাবার জন্মদিন স্মরণীয় করে রাখলেন রাহুল, বাইক রাইডে লাদাখ-অ্যাডভেঞ্চারের ছবি ভাইরাল
রাহুল গান্ধী বাইক রাইডে লাদাখ গেলেন বাবার জন্মদিনে। বাইক রাইডে রাহুল গান্ধীর লাদাখ অ্যাডভেঞ্চারের সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাডভেঞ্চারের পোশাকে একেবারে অন্য রাহুল, আবার তিনি এই সফর করলেন এমনই এক বিশেষ দিনে, যা স্মরণীয় করে রাখল মুহূর্তকে।
শনিবার ছিল রাজীব গান্ধীর জন্মদিন। বাবার জন্মদিনটিকেই তিনি স্মরণীয় করে রাখলেন লাদাখের পাহাড়ি রাস্তায় বাইক রাইড করে। ইনস্টাগ্রামের সেই ছবি শেযার করেছেন রাহুল। মুহূর্তে তা ভাইরাল হয়েছে। রাহুল সামনে একাকী বাইক রাইড করছেন। অন্য রাইডাররা তাঁকে অনুসরণ করছেন।

শনিবা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাইক চড়ে একেবারে চলে যান লাদাখের প্যাংগং লেকে। সেখানে তিনি তাঁর প্রয়াত বাবা রাজীব গান্ধীর জন্মদিন উদযাপন করলেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মাথায় রয়েছে হেলমেট, গ্লাভস হাতে স্টিয়ারিং ধরেছেন, পায়ে রাইডিং বুট, পরণে জ্যাকেট, কেটিএম-৩৯০ চেপে লাদাখের মনোরম পথ বেয়ে তিনি চলেছেন প্যাংগং লেকের দিকে।
ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে রাহুল গান্ধী ক্যাপশনে লিখেছেন, প্যাংগং হ্রদকে আমার বাবা বলতেন বিশ্বের সবথেকে সুন্দর জায়গার মধ্যে একটি। ২৫ অগাস্ট পর্যন্ত তিনি লাদাখ সফর করবেন। এই কেটিএম-৩৯০ একটি ৩৭৩ সিসি বাইক, যা সর্বোচ্চ ৩২ কিলোওয়াট শক্তি ও ৩৭ নটিক্যাল মাইল সর্বোচ্চ যেতে পারে। এই অ্যাডভেঞ্চার ট্যুরে প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিবেগে বাইক রাইড করেন রাহুল।
রাহুল গান্ধী বলেন, তাঁর কেটিএম-৩৯০ রয়েছে। কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাঁকে তা চালানোর অনুমতি দেন না। কিন্তু তিনি এদিন নিরাপত্তার গণ্ডি টপকে কেটিএম ৩৯০-এর সওয়ারি হয়েছেন। এর আগে তাঁকে দেখা গিয়েছিল দিল্লির করোলবাগ বাজারে সুপার মেকানিক্সের সঙ্গে। বাইক সার্ভিসিং শিখতে দেখা যায় তাঁকে।
मोहब्बत का सफ़रनामा 🌸 pic.twitter.com/3RhepQQUch
— Congress (@INCIndia) August 19, 2023
রাহুল গান্ধীকে সম্প্রতি নানা ভূমিকায় দেখা যাচ্ছে। এ মাসের শুরুতেই রাহুল গান্ধীকে তামিলনাড়ুর উটির কাছে মুথুনাদ গ্রামে টোডা আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল। তারপর সম্প্রতি তিনি এক কৃষককে নিজের বাসভবনে ডেকে মধ্যাহ্নভোজ সেরেছেন। এক টেবিলে বসে উভয়ে মধ্যাহ্নভোজ করেছেন। তার আগে কাদা-জলের পা ডুবিয়ে চাষিদের সঙ্গে ধান রোপণ করতেও দেখা গিয়েছিল তাঁকে।
𝗝𝗮𝗻𝗡𝗮𝘆𝗮𝗸𝗮 🔥 pic.twitter.com/MaFcVkzrdf
— Congress (@INCIndia) August 19, 2023
ভারত জোড়ো যাত্রার পর এমনই নানা রূপে তিনি আবির্ভূত হচ্ছেন। সব মানুষকে তিনি আপন করে নিচ্ছেন। কোনও কাজকেই তিনি খাটো করে দেখছেন না। সেই মানুষটা যদি এই কাজ করেত পারে, তিনি কেন পারেন না! তাই তাঁকে সম্প্রতি ট্রাক ড্রাইভারি করতে দেখা গিয়েছে। নানা রূপে নানা ভূমিকায় তিনি প্রতিটি মানুষের সঙ্গী হয়ে ওঠার চেষ্টা করছেন।












Click it and Unblock the Notifications