'দেশের ষাট শতাংশের কণ্ঠরোধ করা হচ্ছে', মোদী সরকারের বিরুদ্ধে দিল্লির রাজপথে ফুঁসে উঠলেন রাহুল
শারীরিকভাবে নির্যাতন হয়েছে রাজ্যসভায় ,দেশের ষাট শতাংশের কণ্ঠরোধ করা হচ্ছে', মোদী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন রাহুল
'দেশের ষাট শতাংশের কণ্ঠরোধ করা হচ্ছে', আর সেই কারণেই বিরোধী নেতাদের নিয়ে তিনি পথে নেমে নিজেদের কথা জানানোর জন্য এগিয়ে এসেছেম, এদিন দিল্লির রাজপথে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমে একথা জানান রাহুল গান্ধী। এদিন ১৫ টি বিরোধী দলের নেতাদের নিয়ে সংসদ থেকে বিজয়চকের উদ্দেশে মিছিল করে এগিয়ে যান রাহুল গান্ধী। এদিন সংসদে বাদল অধিবেশনে হইচই নিয়েও সরব হন তিনি।

ষাট শতাংশের মুখ বন্ধ করা হচ্ছে
সংসদের বাদল অধিবেশনে প্রবল হইহট্টোগোল ঘিরে ক্ষোভে ফেটে পড়েন বিরোধী নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের এই নেতা এদিন দিল্লির রাজপথে নেমে সংসদের বুকে বাদল অধিবেশন নিয়ে নিদের ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, 'গণতন্ত্রকে খুন করা হচ্ছে'। তাঁর অভিযোগ দেশের বেশির ভাগ মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, 'আমরা পেগাসাস ইস্যু, মুদ্রাস্ফীতি, কৃষি বিষয়গুলি নিয়ে কথা বলতে চেয়েছিলাম। তবে আমাদের সংসদে কথা বলতে দেওয়া হয়নি। তাই আজ আমাদের এখানে আসতে হয়েছে কথা বলার জন্য।কারণ আমাদের সংসদে কথা বলতে দেওয়া হয়নি। এটা গণতন্ত্রণের হত্যা।' মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ সুর চড়িয়ে রাহুল বলেন, দেশের ষাট শতাংশ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে।

শারীরিক নির্যাতনের অভিযোগ
রাহুল গান্ধী এদিন অভিযোগ তোলেন যে সংসদের মধ্যে বহু সাংসদের উপর শারীরিক নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, বিস্ফোরক অভিযোগে রাহুল গান্ধী বলেন, মহিলা সাংসদদের উপরেও হামলা চালানো হয়েছে। এদিন দিল্লির পথে নামার আগে রাহুল গান্ধীর সঙ্গে একাধিক বিরোধী নেতা বৈঠকে বসেন, বৈঠকে ছিলেন, মল্লিকার্জুন খার্গে, সঞ্জয় রাউত, শরদ পাওয়ার,তিরুচি শিবা, মনোজ ঝারা। এর আগে, রাজ্যসভায় সাংসদদের ওপর শারীরিকভাবে সাংসদদের গায়ে হাত তোলা হয়েছে বলে অভিযোগ ওঠে , তার মধ্যেই রাজ্যসভায় পর পর বিল পেশ হতেই বিরোধীরা ক্ষোবে ফেটে পড়েন। এদিন সেই প্রসঙ্গ তুলে রাহুল জানান, রাজ্যসভায় মহিলা সাংসদদের ওপর মারধর অত্যাচার হয়েছে, চলেছে মারধর।

রাহুলের ক্ষোভ
এদিন ক্ষোভের সুরে রাহুল গান্ধী বলেন, 'সংসদের অধিবেশন শেষ। খলোখুলি বলতে গেলে যদি দেশের ষাট শতাংশের কথা ধরা যায়, তাহলে দেখা যাবে, সংসদের অধিবেশন হচ্ছে না কারণ দেশের ৬০ শতাংশের কণ্ঠ রোধ করা হচ্ছে।' তিনি অভিযোগ করেন যে বিরোধীদের সংসদে কিছু বলতে দেওয়া হচ্ছে না। রাহুলের অভিযোগ যেভাবে বহিরাগতদের দিয়ে সংসদের মধ্যে সাংসদদের গায়ে হাত তোলা হয়েছে তা অভাবনীয়। তিনি বলেন, ভারতীয় সংসদ এমন ঘটনা আগে দেখেনি কখনও।

রাহুলের সঙ্গে একমত সঞ্জয়রাও
এদিকে, শিবসেনার তরফে সঞ্জয় রাউত জানান, যেভাবে মার্শালদের ডেকে এনে সংসদে সাংসদদের ওপর হামলা চলানো হয়েছে, তাতে মনে হচ্ছে দেশে মার্শাল আইন চলছে। তিনি বলেন, 'আমার মনে হচ্ছিল পাকিস্তান সীমান্তে দাঁড়িয়ে আছি, আর আমাকে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।' এদিকে এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল বলেন, তাঁর দলের প্রধান শরদ পাওয়ার বলেছেন, গত কয়েক দশকে ভারতীয় সংসদ এমন ঘটনা দেখেনি। এদিকে, বিষয়টি নিয়ে বিরোধীদের যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।












Click it and Unblock the Notifications