(ছবি) রাহুল গান্ধী যখন 'নায়ক'! রক্ষা করলেন কংগ্রেস নেত্রীকে!
নয়াদিল্লি, ২০ এপ্রিল : ৫৬ দিনের বিশ্রামের পর স্ফুর্তি বেড়ে গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। আর তাই তো রাজনৈতিক 'কমেডিয়ান' থেকে পদোন্নতি হয়ে এবার নায়ক অবতারে ধরা দিলেন রাহুল। না সিনেমার পর্দায় নয়, রবিবার দিল্লিতে কিষান সমাবেশের মঞ্চে রক্ষা করলেন এক কংগ্রেসের এক নেত্রীকে।
ঠিক সিনেমাতে যেমনটা হয়, নায়িকা হোঁচট খেয়ে পড়ে যেতে গেলে নায়ক ছুট্টে এসে নায়িকাকে ধরে ফেলে, ফলে রক্ষা পান নায়িকা। ঠিক তেমনই এদিন রামলীলা ময়দানে মঞ্চে হোঁচট খেয়ে পড়ে যেতে যাচ্ছিলেন কিরণ চৌধুরি নামের হরিয়ানার এক কংগ্রেস নেত্রী। 'নায়ক' রাহুল দুর থেকে এসে ধরে ফেলেন তাঁকে। (উল্লেখ্য, রাহুলকে নায়ক বললেও এখানে কিন্তু আমরা কিরণ চোধুরিকে একবারও নায়িকা বলছি না। সুতরাং পাঠককে অনুরোধ অন্যভাবে নেবেন না।)

৫৬ দিনের দীর্ঘ বিশ্রামের পর ফিরে এসেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। আশা ছিল এতদিন অকান্তে অন্তর্দর্শনের পর কিষান সমাবেশে কৃষক ও দেশের আম নাগরিককে নিজের বক্তৃতায় মুগ্ধ করতে পারবেন রাহু।
কিন্তু না অন্তর্দর্শন যে কাজে আসেনি, তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। ফের হতাশ করলেন মুখ খুলেই। নরেন্দ্র মোদী ও তার সরকারকে আক্রমণ করলেন, বললেন, কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী, দরিদ্র বিরোধী। ঠিক যেমনটা অন্তর্দর্শনের আগে বলতেন। তাঁর বক্তৃতায় নতুন কিছুই খুঁজে পাওয়া গেল না বলেও মন্তব্য সমালোচকদের।












Click it and Unblock the Notifications