ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ধারায় দোষী সাব্যস্ত রাহুল গান্ধী! আইনে কী রয়েছে, সর্বোচ্চ শাস্তিই বা কী?

ভোট প্রচারে মোদী পদবী নিয়ে মন্তব্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা। সেই মামলায় দোষী সাব্যস্ত করে রাহুল গান্ধীকে দু বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে সুরাতের আদালত। আদালতের তরফে রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ধারায় দোষী সাব্যস্ত করেছে। আইপিসির ৫০৪ ধারায় ঠিক কী বলা রয়েছে, সেখানে সর্বোচ্চ শাস্তির বিধানই বা কী, দেখে নেওয়া যাক।

ভোট প্রচারের রাহুল গান্ধীর মন্তব্য

ভোট প্রচারের রাহুল গান্ধীর মন্তব্য

২০১৯-এর লোকসভা নির্বাচবনের আগে প্রচারে গিয়ে রাহুল গান্ধী নীরব মোদী, ললিত মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর নাম করে বলেছিলেন, কীভাবে সব চোরেদের পদবী মোদী হয়। এরকম খুঁজলে আরও মোদী পাওয়া যাবে বলেও মন্তব্য করেছিলেন রাহুল। কর্ণাটকে ভোট প্রচারে রাহুল গান্ধী এই মন্তব্য করেছিলেন।

 সুরাত আদালতে মামলা

সুরাত আদালতে মামলা

সেই সময়ে সুরতের আদালতের মামলা করেন সেখানকার বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় অপরাধনমূলক মানহানির মামলা দায়ের করেছিলেন। অন্যদিকে পটনায় একই ব্যাপারে মামলা করেছিলেন সুশীল মোদী। এখনও পর্যন্ত এ ক্ষেত্রে সুরতের আদালতে করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। সেখানে বিচারক রাহুল গান্ধীকে দুবছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের জন্য রাহুল গান্ধীকে ৩০ দিনের সময়ও দেওয়া হয়েছে।

রাহুল গান্ধীকে জামিনে মুক্তি

বিচারক রাহুল গান্ধীকে দু-বছরের কারাদণ্ডের সাজা শোনানোর সঙ্গে সঙ্গে তাঁর আইনজীবী জামিনের আবেদন করে। বিচারক তা মঞ্জুরও করেন। এক্ষেত্রে রাহুল গান্ধীর ওয়ানাডের সাংসদ পদও চলে যাওয়ার সম্ভাবনা। মামলায় নিজের মন্তব্য নথিভুক্ত করতে ২০১৯-এর ১০ অক্টোবর রাহুল গান্ধী সুরাত আদালতে হাজিরা দিয়েছিলেন। বিচারকের সামনে দেওয়া বয়ানে রাহুল বলেছিলেন তিনি কোনও ভুল করেননি। অপরাধমূলক মানবানির মামলায় ২ বছরের জেলের সাজা শোনার পরে রাহুল গান্ধী বলেন, তিনি সত্যের পথ থেকে সরে আসবেন না। আদালতের রায় ঘোষণার পরে রাহুল গান্ধী টুইটারে মহাত্মা গান্ধীর মন্তব্য উল্লেখ করে পোস্ট করেন। তিনি সেখানে লেখেন, তাঁর ধর্ম সত্য ও অহিংসার ওপর প্রতিষ্ঠিত।

৫০৪ ধারায় কী বলা হয়েছে

৫০৪ ধারায় কী বলা হয়েছে

৫০৪ ধারায় বলা রয়েছে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে অপমান করে, এইভাবে যদি কোনও ব্যক্তিকে উসকানি দেওয়া হয়, উসকানি দেওয়া হচ্ছে জেনেও তাতে জনগণের শান্তি ভঙ্গ করতে পারে কিংবা অন্য কোনও অপরাধ করতে পারে, তাহলে সেখানে দুই বছর মেয়াদের কারাদণ্ড বা জরিমানা কিংবা উভয়ই হতে পারে। আইপিসির ৫০৪ ধারায় সর্বোচ্চ শাস্তি হল দুই বছরের কারাদণ্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+