বন্যাদুর্গত কেরলের মৎস্যজীবীদের সাহসকে কুর্নিশ রাহুলের
কেরলের বন্যায় ত্রাণে যেমন ঝাপিয়ে পড়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, তেমনই অসামান্য সাহসের পরিচয় দিয়েছেন সেখানের মৎসজীবীরা। বিভিন্ন জায়গায় ত্রাণকার্যে এগিয়ে আসেন কেরলের মৎসজীবীরা।
কেরলের বন্যায় ত্রাণে যেমন ঝাপিয়ে পড়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, তেমনই অসামান্য সাহসের পরিচয় দিয়েছেন সেখানের মৎসজীবীরা। বিভিন্ন জায়গায় ত্রাণকার্যে এগিয়ে আসেন কেরলের মৎসজীবীরা। এদিন এঁদের সাহসিকতাকে সম্মানিত করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কেরলের আলাপুঝ্ঝাতে এক সভায় মৎসজীবীদের সম্মান জানান তিনি।

রাহুলের দু'দিনের কেরল সফরের আজই প্রথম দিন । বন্যা বিধ্বস্ত কেরলের পরিস্থিতি সরোজমিনে দেখতে আজই কেরল পৌঁছেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দুদিনের কেরল সফরে বন্যা বিধ্বস্ত বিভিন্ন জায়গা ঘুরে দেখবার কথা তাঁর। ইতিমধ্যেই কেরলের চেঙ্গান্নুর ঘুরে দেখেন রাহুল গান্ধী।
Congress President Rahul Gandhi felicitates fishermen in Alappuzha who carried out rescue operations during #KeralaFloods pic.twitter.com/LIIs2F2Pk6
— ANI (@ANI) August 28, 2018
বিধ্বসংসী বন্যায় কেরলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০০ ও বেশি। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। এদিকে, আপাতত কেরলের রাজ্যসরকারের তথ্য অনুযায়ী প্রায় ২০ হাজার কোটি টাকার মত ক্ষতি হয়েছে কেরলের। ত্রাণের জন্য কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে ৫০০ কোটি টাকা।












Click it and Unblock the Notifications