নিজেকে যা ভাবছেন, তাই প্রকাশ করেছেন! বাবা রাজীবকে আক্রমণ নিয়ে মোদীর সমালোচনায় রাহুল-প্রিয়ঙ্কা

রাজীব গান্ধী দুর্নীতিবাজ নম্বর ওয়ান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের প্রেক্ষিতে জবাব দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী।

রাজীব গান্ধী দুর্নীতিবাজ নম্বর ওয়ান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের প্রেক্ষিতে জবাব দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং পূর্ব উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন, নিজের মনে যেটা নিজেকে ভাবছেন, সেটাই তার বাবা ওপর প্রকাশ করে ফেলেছেন নরেন্দ্র মোদী। প্রিয়ঙ্কা গান্ধীর মতে, এই কথা বলে রাজীব গান্ধীর শহিদ হওয়াকেই কটাক্ষ করা হচ্ছে।

রাহুল গান্ধীর আক্রমণ

টুইটারে রাহুল বলেছেন, যুদ্ধ শেষ। আপনার কাজ আপনার জন্য অপেক্ষা করছে। রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন, নিজের মনে যেটা নিজেকে ভাবছেন, সেটাই তার বাবা ওপর প্রকাশ করে ফেলেছেন মোদী।

প্রিয়ঙ্কার আক্রমণ

রাহুল গান্ধীর বোন, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী আক্রমণ করে বলেছেন, যিনি শহিদদের নামে ভোট চাইছেন, তিনি এক শহিদকে অপমান করেছেন। আমেথির মানুষ এর জবাব দেবেন বলে জানিয়েছেন প্রিয়ঙ্কা।

 'সব সীমা অতিক্রম করেছেন মোদী'

'সব সীমা অতিক্রম করেছেন মোদী'

এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সিনিয়র কংগ্রেস নেতা পি চিদাম্বরম মোদীর রাজীব গান্ধী দুর্নীতিবাজ নম্বর ওয়ান বক্তব্যের সমালোচনা করেন। বলেন, প্রধানমন্ত্রী সব সীমা অতিক্রম করে গিয়েছেন। তিনি বলেন, দিল্লি হাইকোর্ট রাজীব গান্ধীর বিরুদ্ধে আনা সব অভিযোগ বাতিল করে দিয়েছে। আর বিজেপি সরকারও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কোনও আবেদন করেননি।

শ্যাম পিত্রোদার সমালোচনা

শ্যাম পিত্রোদা বলেছেন, সাধারণত প্রধানমন্ত্রী দেশের মানুষের কথা বলেন। এইভাবে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।

রাজীব গান্ধীকে আক্রমণ মোদীর

রাজীব গান্ধীকে আক্রমণ মোদীর

রাহুল গান্ধীকে আক্রমণ করে মোদী বলেন, সহকর্মীরা রাজীব গান্ধীকে মিস্টার ক্লিন নাম দিয়েছিলেন। কিন্তু তাঁর জীবন শেষ হয়েছিল ভ্রষ্টাচারী নম্বর ওয়ান হিসেবে।
উত্তরপ্রদেশের প্রতাপগড়ের নির্বাচনী সভায় এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+