Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উর্জিতের পদত্যাগ নিয়ে মুখ খুললেন পূর্বসুরী রঘুরাম রাজন

আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের পদত্যাগ নিয়ে মুখ খুললেন প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন।

আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের পদত্যাগ নিয়ে সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধীরা। দেশে গণতন্ত্র বিপন্ন বলে তুলোধোনা শুরু করেছেন। তার মধ্যেই মুখ খুললেন প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন। এবং ঘুরিয়ে কেন্দ্রকেই তোপ দাগলেন তিনি।

আরবিআই গভর্নর উর্জিতের পদত্যাগ নিয়ে মুখ খুললেন প্রাক্তনী রঘুরাম রাজন

রাজন বলেছেন, প্রত্যেক ভারতীয়র উর্জিতের প্রস্থানে চিন্তিত হওয়া উচিত। প্রতিবাদ জানাতেই সরকারি পদ থেকে উর্জিত পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন রঘুরাম রাজন।

২০১৬ সালে রঘুরাম রাজন সরে যাওয়ার পরে উর্জিত প্যাটেল আরবিআই-এর দায়িত্ব নেন। তারপরই বিতর্কিত নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী মাসে সরকারিভাবে উর্জিতের পদের মেয়াদ শেষ হতো। তবে তার আগেই পদত্যাগ করলেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেলেও কেন্দ্রের সঙ্গে দ্বন্দ্বের জেরেই যে উর্জিতকে পদত্যাগ করতে হল তা বলার অপেক্ষা রাখে না।

আরবিআইয়ের উদ্বৃত্ত অর্থে ভাগ বসাতে চাইছিল কেন্দ্র। তা উর্জিত মেনে নেননি। পাশাপাশি আরবিআইয়ের স্বায়ত্ব শাসনের পরিধি কতটুকু তা নিয়েও কেন্দ্রও আরবিআই গভর্নরের মধ্যে বিরোধ হয়। যার জেরে শেষ অবধি মেয়াদের আগেই উর্জিতকে সরে যেতে হল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+