চিনা আগ্রাসনের আবহে রাত পোলাহেই ময়দানে নামছে রাফালে! বায়ুসেনার তরফে বড় আয়োজন ১০ সেপ্টেম্বর
ভারতীয় বায়ুসেনা এই নতুন সদস্যকে কার্যত 'পোস্টার বয়' এর তকমা দিয়ে দিয়েছে। হিমাচলের আকাশে ভারতের এই নয়া যুদ্ধবিমান যখন দাপট দেখায়, তখন সেই খবরে চিনের বুকে কাঁপুনি ধরে। আর ভারতের সেই গর্বের যুদ্ধবিমানকে ঘিরে ১০ সেপ্টেম্বর মহাসামরোহ।

১০ সেপ্টেম্বর কী?
এবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনার সদস্য হতে চলেছে রাফালে। ১০ সেপ্টেম্বর সেই আয়োজন আয়োজিত হচ্ছে। ভারতীয় সেনার ১৭ স্কোয়াড্রন বা গোল্ডেন অ্যারোর সদস্য হিসাবে আনুষ্ঠানিকভাবে রাফালেকে বৃহস্পতিবার জায়গা দিচ্ছে ভারতীয় সেনা।

শস্ত্র পুজোর পর কাল বড় আয়োজন
রাফালের হস্তান্তরের বিষয়টি পাকা হতেই ২০১৯ সালের বিজয়া দশমীর দিন ফ্রান্সে গিয়ে শস্ত্র পুজো করে রাফালেকে ঘরে তোলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরপর মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে। চিনা আগ্রাসন ঘিরে রাফালেকে তড়িঘড়ি ভারতে আনা হয়। আর এবার সেই রাফালের আনুষ্ঠানিক যোগদান ভারতীয় বায়ুসেনায়।

আম্বালায় বিশাল আয়োজন
রাফালে ঘিরে আম্বালা এয়ার বেসে আগামীকাল প্রতিরক্ষা মন্ত্রকের তাবড় ব্যক্তিত্বরা থাকবেন। সিডিএস বিপিন রাওয়াত থেকে শুরু করে প্রতিরক্ষা সচিব রা উপস্থিত থাকছেন। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও উপস্থিত থাকবেন।

থাকছেন বিশেষ অতিথি
অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি ভারতে আসছেন। লাদাখ পরিস্থিতিতে ফ্রান্সের মন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশন , থালেস গ্রুপ, সাফ্রান, এমবিডিএ গ্রুপের এক্সিকিউটিভরাও এই সফরে ভারতে আসছেন।












Click it and Unblock the Notifications