মোদী সমর্থকদের সঙ্গে হাত মেলালেন প্রিয়াঙ্কা গান্ধী, ভাইরাল হল ভিডিও

এক অনবদ্য সৌজন্যের নজির তৈরি করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মধ্যপ্রদেশে সোমবার তিনি দলের হয়ে লোকসভা ভোটের প্রচার করছিলেন।

এক অনবদ্য সৌজন্যের নজির তৈরি করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মধ্যপ্রদেশে সোমবার তিনি দলের হয়ে লোকসভা ভোটের প্রচার করছিলেন। সেই সময়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে তিনি বিজেপি সমর্থকদের অভিনন্দন জানান। প্রিয়াঙ্কার কনভয়টি একটি ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিল। সেখানেই ঘটনাটি ঘটেছে।

মোদী সমর্থকদের সঙ্গে হাত মেলালেন প্রিয়াঙ্কা গান্ধী

সেখানে অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তাঁদের মধ্যে অনেকে যুবক। তাঁরা সেখানে প্রিয়াঙ্কার সামনেই মোদী মোদী ধ্বনি তুলে চিৎকার করতে থাকেন। তা দেখে আচমকা প্রিয়াঙ্কা গাড়ি থেকে নেমে তাঁদের দিকে এগিয়ে যান। এবং সকলকে চমকে দিয়ে তিনি যুবকদের অভিনন্দন জানান।

প্রিয়াঙ্কা তাদের সঙ্গে হাত মেলানোর সময় বলেন, আপনারা নিজের জায়গায়, আর আমি আমার জায়গায় রয়েছি।

এই ঘটনার ভিডিও মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেসের তরফে টুইট করা হলে তা ভাইরাল হয়ে গিয়েছে। প্রিয়াঙ্কার এমন ব্যবহারে সকলেই চমকে গিয়েছেন। এবং তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এমনকী যে বিজেপি সমর্থকরা রাস্তায় দাঁড়িয়ে প্রিয়াঙ্কা সামনেই স্লোগান দিয়েছিলেন, তাঁরাও প্রিয়াঙ্কার এমন ব্যবহারে আচম্বিত। এমনকী তাঁদের মধ্যে একজন প্রিয়াঙ্কার সঙ্গে সেলফিও তোলেন।

সোমবার মধ্যপ্রদেশে প্রিয়াঙ্কা গান্ধী রোড শো করেন। সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ ছাড়াও ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+