Ayushman Bharat Scheme: Ayushman Bharat Scheme: সব ভারতীয়ের বিনামূল্যে চিকিৎসা, বড় ঘোষণা করলেন রাষ্ট্রপতি
সরকারি স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি জানিয়েছেন, ৭০ বছরের উর্ধ্বে সব নাগরিক এবার এই প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা পাবেন। প্রতিবছর ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা রয়েছে এই প্রকল্পে। দেশের সব নাগরিকের জন্যই এই সুব্যবস্থা থাকবে বসে জানিয়েছেন রাষ্ট্রপতি।
সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি জানিয়েছেন গোটা দেসে ২৫০০০ জনৌষধি কেন্দ্র খোলা হয়ে গিয়েছে। এবার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য প্রকল্পের আওতায় দেশের ৭০ বছরের উর্ধ্বে থাকা সব নাগরিক বিনামূল্যে চিিকৎসা পরিষেবা পাবেন। ইতিমধ্যেই ৫৫ কোটি নাগরিক এই সুবিধা পেয়েছেন।

আয়ুষ্মান ভারত প্রকল্প ২০১৯ সালে ক্ষমতায় আসার পরেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি শাসিত রাজ্যগুলিতে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হয়ে গিয়েছে। কিন্তু বাংলায় এখনও এই প্রকল্প চালু করা হয়নি। কেন্দ্রের প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করা হয়েছে। এখানে মহিলাদের প্রাধান্য দেওয়া হয়েছে। বাড়ির মহিলাদের নামে এই প্রকল্প করেছে রাজ্য সরকার।
অন্যদিকে আয়ুষ্মান ভারত প্রকল্প িনয়ে উদ্যোগী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালে ফের ক্ষমতায় আসার পর আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে নতুন করে উদ্যোগী হয়েছে কেন্দ্র। এই প্রকল্পে নতুন নতুন সুযোগ সুবিধা এবং ছাড় তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে দেশের সব পরিবারকে ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যবিমা দেওয়া হচ্ছে।
এবার থেকে আর কেবল দুঃস্থরা নন বিনামূল্যে চিকিৎসা পাবেন সব ভারতীয়রাই। এটা নতুন সংযোজন। এতোদিন মমতা বন্দ্যোপাধ্যা সরকার স্বাস্থ্যসাথীর সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের পার্থক্যেক কথা বললে শ্রেণি বিন্যাসের কথা বলতেন। তিনি বলতেন স্বাস্থ্য সাথী প্রকল্পে ধনী গরিব ভেদাভেদ নেই রাজ্যে সব বাসিন্দাই পাবেন এই সুযোগ। কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প তা নয়। একটি স্কুটার বা মোটর সাইকেল কারোর বাড়িতে থাকলে তিনি আর এই পরিষেবা পাবেন না।
কিন্তু মোদী সরকারের এই নয়া ঘোষণা সেই সুযোগ আর থাকল না। নতুন করে রাজ্যে স্বাস্থ্য বনাম আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে তরজা শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। নতুন করে রাজ্যে এই প্রকল্প নিয়ে ময়দানে নামবে বিজেপি। কেন্দ্রীয় সরকারি হাসপাতাল গুলির পাশাপাশি এবার রাজ্য সরকারি হাসপাতাল গুলিতেও এই পরিষেবার সুযোগ মিলবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications