বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলতে আসরে পিকে, এবার নতুন রাজনৈতিক দল গড়ার ভাবনা

বিজেপি বিরোধী জোটকে সম্মিলিত করতে এবার উদ্যোগী হবেন প্রশান্ত কিশোর। সম্প্রতি তিনি এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন একাধিকবার। বিজেপি বিরোধী জোট গড়তে তিনি কতটা আগ্রহী তা বুঝিয়ে দিয়েছিলেন।

বিজেপি বিরোধী জোটকে সম্মিলিত করতে এবার উদ্যোগী হবেন প্রশান্ত কিশোর। সম্প্রতি তিনি এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন একাধিকবার। বিজেপি বিরোধী জোট গড়তে তিনি কতটা আগ্রহী তা বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু কে করবে সই সেতুবন্ধন। পিকে চান আগে একটি রাজনৈতিক দল গড়তে। তারপর তাঁর দল বিজেপি-বিরোধী লিঙ্কম্যানের কাজ করবে।

বিহারের বুকে নতুন একটি রাজনৈতিক দল গড়ার পরিকল্পনা

বিহারের বুকে নতুন একটি রাজনৈতিক দল গড়ার পরিকল্পনা

সম্প্রতি শারদ পাওয়ারের সঙ্গে প্রশান্ত কিশোরের তিনবার বৈঠক হয়েছে। সেখানে পিকে বলেন, বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে হবে। তার জন্য সেতুবন্ধুনের দরকার। সেই সেতুবন্ধুন করার আগে বিহারের বুকে নতুন একটি রাজনৈতিক দল গড়ার পরিকল্পনার কথা জানালেন প্রশান্ত কিশোর। আর পাওয়ারের সঙ্গে যেহেতু কংগ্রেস-সহ সমস্ত বিজেপি-বিরোধী দলের সুসম্পর্ক রয়েছে, তাঁর সাহায্য প্রার্থনা করলেন পিকে।

বিজেপি-বিরোধী জোটে মমতাকে মুখ্য ভূমিকায় আনতে

বিজেপি-বিরোধী জোটে মমতাকে মুখ্য ভূমিকায় আনতে

প্রশান্ত কিশোর বুঝিয়ে দিয়েছেন, তিনি শুধু লিঙ্কম্যানের কাজটাই করতে চান। এবং এই বিজেপি-বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্য ভূমিকায় রাখতে হবে বলেও তিনি জানিয়েছেন। ২০২৪ সালের তৃণমূল কংগ্রেস ৩০টিরও বেশি আসন পাবেব বলে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ধারণা। এর আগে ২০২১-এ তিনি অঙ্ক মিলিয়ে দিয়েছিলেন।

প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন

প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন

তবে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি নেহাতই একজন ভোট কৌশলী। তিনি তাঁর কৌশলী-কায়দায় কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার পরিকল্পনা করতে পারেন। নতুন নতুন পথ দেখা পারেন, কিন্তু নিজে দল গড়ে তাকে সাফল্য এনে দেওয়া মুখের কথা নয়। তারপর প্রশ্ন থাকছে, তিনি যদি নতুন দল গড়েন, তাকে গ্রাহ্য করবেন কি বিজেপি বিরোধী অন্য দলগুলি।

ভোট কৌশলীর কাজে আর আগ্রহ নেই! নতুন পার্টি পিকের

ভোট কৌশলীর কাজে আর আগ্রহ নেই! নতুন পার্টি পিকের

বাংলার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রভূত সাফল্য এনে দেওয়ার পর পিকে ইঙ্গিত দিয়েছিলেন তাঁর আর রাজ্যে রাজ্যে ঘুরে ঘুরে ভোট কৌশলীর কাজে আর আগ্রহ নেই। তাই তিনি পদত্যাগও করেছিলেন আই প্যাক থেকে। তারপর আই প্যাকে থেকে গেলেও পিকের এই রাজনৈতিক দল করার ভাবনা আগের বক্তব্যের সঙ্গে মিলে যায়!

বিহারে প্রশান্ত কিশোরের দল গড়ার কাজ প্রায় শেষের দিকে

বিহারে প্রশান্ত কিশোরের দল গড়ার কাজ প্রায় শেষের দিকে

বিহারে প্রশান্ত কিশোর রাজনৈতিক দল গড়ার আগে একটা মঞ্চ তৈরি করেছিলেন। 'বাত বিহার কি' নামক মঞ্চ গড়ে তিনি নীতীশ কুমারের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধে নেমে পড়েছিলেন। কিন্তু ভোটের আগে তিনি রণেভঙ্গ দেন। আসলে তিনি তলে তলে রাজনৈতিক দল করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিহারে তাঁর দল গড়ার কাজ প্রায় শেষের দিকে বলে জানা গিয়েছে।

রাজ্যে রাজ্যে বিজেপিকে মাত দেওয়ার পরিকল্পনা পিকের

রাজ্যে রাজ্যে বিজেপিকে মাত দেওয়ার পরিকল্পনা পিকের

প্রশান্ত কিশোর অবশ্য বুঝিয়ে দিয়েছেন, তিনি বিহার-কেন্দ্রিক রাজনৈতিক দল গড়লেও, নিজের ভূমিকাকে তিনি লিঙ্কম্যান হিসেবেই দেখছেন। তিনি চান বিজেপি বিরোধী সমস্ত দলের মদ্যে সেতুবন্ধনের কাজ করতে। রাজ্যে রাজ্যে বিজেপিকে মাত দেওয়ার পরিকল্পনা তিনি এখন থেকে শুরু করে দিয়েছেন। ২৪-এর লক্ষ্যে রামায়নের কাঠবেড়ালির মতোই সেতু বন্ধনের কাজ করছেন পিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+