'লকডাউন ৩'পরবর্তী সময়ে বিমানে আরও কম সময়ে গন্তব্য ছোঁয়া যাবে! কোন কোন পরিবর্তন আসন্ন

'লকডাউন ৩'পরবর্তী সময়ে বিমানে আরও কম সময়ে গন্তব্য ছোঁয়া যাবে! কোন কোন পরিবর্তন আসন্ন

মুম্বই থেকে দিল্লি উড়ে যেতে আরও ৩০ মিনিট কম সময় লাগবে বিমানগুলির। এককালে এই কথা ভাবা না গেলেএ করোনার পরিবর্তিত পরিস্থিতি এমন ঘটনাকেই সত্যি করেছে। এবার থেকে বিমানে চড়লে শুধু সস্তার টিকিটই মিলবে না ভারতে, সঙ্গে সঙ্গে আগের চেয়ে আরও কম সময় গন্তব্যে পৌঁছনো যাবে।

 সস্তা হচ্ছে বিমানের টিকিট

সস্তা হচ্ছে বিমানের টিকিট

নির্মলা সীতারমনের আর্থিক প্যাকেজে শনিবারই বিমান পরিষেবা নিয়ে একাধিক বার্তা দেওয়া হয়েছে। সেখানে ধুঁকে পড়া ভারতের বিমান সংস্থাগুলিকে চাঙ্গা করতে বহু পদক্ষেপের কথা বলা হয়েছে যারমধ্যে একটি হল বিমানের রুটে ছাড়। যার ফলে কম জ্বালানি পুড়বে বিমানে। আর তার ফলেই কমছে টিকিটের ভাড়া।

 কেন সোজাপথে বিমান চলাচলে জটিলতা ছিল?

কেন সোজাপথে বিমান চলাচলে জটিলতা ছিল?

উল্লেখ্য, একটি বিমান ওড়ার ক্ষেত্রে প্রতিরক্ষামন্ত্রক, ইন্ডিয়ান এয়ারফোর্স, অসামরিক বিমানপরিবহন, ডিরক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এবং ইসরো-র সম্মতি প্রয়োজন। এই সমস্ত প্রতিষ্ঠানের সহযোগিতাতেই বিমান ওড়ে। ফলে বহু বিধি নিষেধের কারণে সোজা পথে বিমান এক জায়গা থেকে অন্য জায়গায় ভারতে উড়তে পারে না। আর সেই বিধি নিষেধই এবার সরকার তুলে নেবে।

 নিরাপত্তা ও বিমান চলাচল

নিরাপত্তা ও বিমান চলাচল

'ফ্লেক্সিবেল ইউস অফ এয়ারস্পেস' এ ছাড়পত্র মানে এবার বিমানগুলি সেনার জন্য বরাদ্দ আকাশপথ ধরেও চলতে পারবে। ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় বিমান কম সময়ে চলে যাবে। এতে অন্তত প্রতিটি বিমানে ২৫ মিনিট করে গড়ে কম সময় লাগবে বেল মনে কার হচ্ছে।

 কলকাতা সুবিধা পাবে!

কলকাতা সুবিধা পাবে!

বিমানের এই কম সফর পথের জন্য সবিধা হবে মুম্বই-দিল্লি বিমানে। যার জেরে দুই বাণিজ্যনগরী সংযুক্ত হবে। এছাড়াও কলকাতা-চেন্নাই বিমানে কম সম. লাগবে। বেঙ্গালুরু -ভাইজ্যাগ, মুম্বই-শ্রীনগরের বিমানে কম সময় লাগবে।

লকডাউন ঘিরে আসন্ন কিছু ব্যবস্থা

লকডাউন ঘিরে আসন্ন কিছু ব্যবস্থা

লকজাউনের তৃতীয় দফা শেখ হয়ে চতুর্থ দফার দিকে যাচ্ছে দেশ। এমন সময় চতুর্থ দফায় বিমান পরিষেবা চালু হবে বেল খবর। জানা গিয়েছে, আরোগ্য সেতু সহ একাধিক বিষয় এই সময় বিমানযাত্রীদের জন্য আবশ্যিক। এছাড়াও আপাতত চেক ইন ব্যাগে ২০ কেজির বেশি জিনিস নেওয়া যাবে না। অন্যদিকে কেবিন ব্যাগেজ আপাতত বিমানে রাখা যাবে না বলে নতুন নির্দেশিকা আসতে চলেছে। সেখানে ৮০ বছরের উর্ধ্বে কাউকে বিমান সফর করা থেকেও রোখা হবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+