করোনা লকডাউন অমান্যে বাড়ি বয়ে গিয়ে এফআইআর করবে পুলিস, কড়া সিদ্ধান্ত যোগী প্রশাসনের

দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে লকডাউন বজায় রাখতে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিস প্রশাসন।

দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে লকডাউন বজায় রাখতে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিস প্রশাসন। যাঁরা লকডাউন অমান্য করে রাস্তায় বেরিয়ে পড়বেন তাঁদের বিরুদ্ধে এফআইআর করবে পুলিস। এবং অভিযুক্তের বাড়ি গিয়ে সেই এফআইআরের কপি দিয়ে আসা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশের পুলিস।

 লকডাউন উপেক্ষা

লকডাউন উপেক্ষা

দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গোটা দেশে লকডাউন ঘোষণা করেছে মোদী সরকার। ২১ দিনের টানা লকডাউন চলছে। কিন্তু এক সপ্তাহ কাটতে না কাটতেই একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে লকডাউন উপেক্ষা করা। রাস্তায় বেরিয়ে পড়ছে মানুষ। লকডাউন উপেক্ষা করেই মানুষ বাজার দোকানে ভিড় করতে শুরু করেছেন। এতে সংক্রমণের আশঙ্কা আরও বেড়ে চলেছে।

 লকডাউন রক্ষায় কড়া পুলিস

লকডাউন রক্ষায় কড়া পুলিস

লকডাউন উপেক্ষা করা বন্ধ করতে এবার পুলিস প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহনের নির্দেশ দিয়েছে কেন্জ্রীয় সরকার। রাজ্য সরকারগুলিকেও সবরকম পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে। সেকারণেই উত্তর প্রদেশ পুলিস কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে এফআইআর করা হবে। এবং সেই এফআইআরের কপি অভিযুক্তদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। তবে প্রথম দফায় কাউকে গ্রেফতার করা হবে না। সতর্ক করার পরেও যদি দ্বিতীয়বার সেই ব্যক্তি লকডাউন উপেক্ষা করেন তাহলে তাঁকে গ্রেফতার করা হবে।

 লকডাউন লঙ্ঘনে জেল

লকডাউন লঙ্ঘনে জেল

ইতিমধ্যেই লকডাউন রক্ষায় রাজ্যগুলিকে কড়াই আইন প্রয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। লকডাউন অমান্যে ২ বছরের জেল এবং মোটা টাকা জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। এমনকী পুলিসকর্মীদের উপর হামলা করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনে মামলা করা হবে বলে জানিেয়ছে কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+