দিল্লির ঘটনায় মৃত্যু বেড়ে ২৭! এখনও পর্যন্ত ১৮ এফআইআর, গ্রেফতার ১০৬ জন

উত্তর পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় বুধবার যেন দিল্লি পুলিশের অন্য এক চিত্র ধরা পড়ল। রবিবার থেকে শুরু হওয়া গণ্ডগোলে দিল্লি পুলিশ বুধবার জানিয়েছে, তারা এখনও পর্যন্ত এই হিংসার ঘটনায় ১৮টি এফআইআর দায়ের

উত্তর পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় বুধবার যেন দিল্লি পুলিশের অন্য এক চিত্র ধরা পড়ল। রবিবার থেকে শুরু হওয়া গণ্ডগোলে দিল্লি পুলিশ বুধবার জানিয়েছে, তারা এখনও পর্যন্ত এই হিংসার ঘটনায় ১৮টি এফআইআর দায়ের করেছে। এখনও পর্যন্ত ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের মুখপত্র এমএস রণধাওয়া এই তথ্য দিয়েছেন। এখনও পর্যন্ত দিল্লির ২ হাসপাতালে ২৭ জনের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি দিল্লি পুলিশের

পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি দিল্লি পুলিশের

দিল্লি পুলিশের মুখপত্র এমএস রণধাওয়া জানিয়েছেন, দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ ছাড়াও শক্তিশালী প্রমাণও রয়েছে। তিনি দাবি করেন, এদিন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গুজবে কান না দিতে অনুরোধ

গুজবে কান না দিতে অনুরোধ

দিল্লি পুলিশের তরফে হেল্প লাইনের কথা বলে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে গুজবে কান না দিতে।

রবিবার থেকে দিল্লিতে হিংসা শুরু

রবিবার থেকে দিল্লিতে হিংসা শুরু

সিএএ সমর্থক এবং বিক্ষোভকারীদের মধ্যে রবিবার থেকে সংঘর্ষ শুরু হয়। মূলত জাফরাবাদ এবং মৌজপুরে সংঘর্ষ শুরু হলেও পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। যা পরি গোষ্ঠী সংঘর্ষের রূপ নেয়।

এখনও পর্যন্ত দিল্লিতে হিংসার ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। হিংসায় আহতদের মূলত গুরু তেগ বাহাদুর হাসপাতাল এবং লোকনায়ক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। উত্তরপূর্ব দিল্লির জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ ছড়িয় পড়া হিংসায় দুদিনে আহতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গিয়েছে। বাড়িঘরে হামলার পাশাপাশি বহু গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

সেনা নামানোর দাবি করেছিলেন কেজরিওয়াল

সেনা নামানোর দাবি করেছিলেন কেজরিওয়াল

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির হিংসা রুখতে সেনা নামানোর দাবি করেছিলেন। দিল্লি বিধানসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি এই আবেদন করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+