Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আবাসিক ভবনের পার্কিং লটে স্ত্রীকে গাড়ির ধাক্কা! মর্মান্তিক সিসিটিভি-ছবিতে মামলা মুম্বইয়ের প্রযোজকের বিরুদ্ধে

স্বামী-স্ত্রীর বিচ্ছেন দেখেছে সাধারণ মানুষ। বছরের পর বছর ধরে চলা বিচ্ছেদের মামলাও দেখেছ। কিন্তু সম্প্রতি যে ছবি সামনে এসেছে, তা হল মুম্বই শহরতলীতে একটি আবাসিক ভবনের পার্কিং এলাকায় স্ত্রীকে গাড়িতে ধাক্কা দিচ্ছেন প্রয

স্বামী-স্ত্রীর বিচ্ছেন দেখেছে সাধারণ মানুষ। বছরের পর বছর ধরে চলা বিচ্ছেদের মামলাও দেখেছ। কিন্তু সম্প্রতি যে ছবি সামনে এসেছে, তা হল মুম্বই শহরতলীতে একটি আবাসিক ভবনের পার্কিং এলাকায় স্ত্রীকে গাড়িতে ধাক্কা দিচ্ছেন প্রযোজক। যা নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ

চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ

যে প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি হলেন, কমল কিশোর মিশ্র। তিনি হিন্দি ছবি খালি বালি, দেহাটি ডিস্কো প্রযোজনা করেছিলেন। তাঁর বিরুদ্ধে, তাঁর স্ত্রী ইয়াসমিন ১৯ অক্টোবর আন্ধেরি গাড়ি চাপা গিয়ে আঘাত করার অভিযোগ এনেছেন। যার জেরে তাঁর মাথায় আঘাত লেগেছে। এব্যাপারে মুম্বইয়ের আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছেন।

ধরা পড়েছে সিসিটিভিতে

পুলিশের কাছে যে অভিযোগ দায়ের করা হয়েছে, তাতে লেখা হয়েছে, কমল কিশোর মিশ্রকে খুঁজতে গিয়ে তাঁর স্ত্রী দেখেন, পার্কিং এলাকায় তাঁর গাড়িতে অন্য এক মহিলার সঙ্গে রয়েছেন। এই সময় চালকের আসনে থাকা কমল কিশোর মিশ্র স্ত্রীর বাধা কাটিয়ে তাঁকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। দেখা যাচ্ছে কমল কিশোর মিশ্রের স্ত্রী মাটিতে পড়ে যাচ্ছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কমল কিশোর মিশ্রের স্ত্রীর মাথায়, পায়ে ও হাতে আঘাত লেগেছে।

স্ত্রীর দাবি

স্ত্রীর দাবি

ইয়াসমিনের দাবি অনুযায়ী কমল কিশোর মিশ্রের সঙ্গে ছিলেন মডেল আয়েশা সুপ্রিয়া মেনন। ইয়াসমিন জানিয়েছেন, দুজনকে একসঙ্গে দেখে তিনি গাড়ির কাঁচ নামিয়ে কিছু কথা বলতে যান। সেই সময় কমল কিশোর মিশ্র গাড়ি ঘুরিয়ে পালিয়ে যান। এই ঘটনার জেরে তাঁর মাথায় আঘাত লেগেছে। তিনি আরও বলেছেন এই ঘটনায় কমল কুমার মিশ্র কোনও রকমের মানবিকতা দেখাননি। গাড়ি থেকে নেমে দেখেনওনি। ৯ বছরের সম্পর্কের জন্য ৯ সেকেন্ডের জন্যও ভাবেননি বলে অভিযোগ করেছেন তিনি।

একাধিক ধারায় মামলা

একাধিক ধারায় মামলা

স্ত্রীর অভিযোগের ভিত্তিতে কমল কিশোর মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৭৯ ধারায় রাশ ড্রাইভিং, ৩৩৭ ধারায় ব্যক্তিগত সুরক্ষা বিপন্নচকারী কাজের মাধ্যমে আঘাত করার মতো ঘটনা। পুলিশ পালিয়ে থাকা কমল কিশোর মিশ্রের খোঁজে তল্লাসি চালাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+