এই মন্দিরে 'খাঁকি' ছেড়ে ধুতি-পাঞ্জাবীতে পাহারা দেওয়ার নির্দেশ পুলিশকে, কোথায় ঘটছে এমন
উত্তর প্রদেশের বারাণসীর কাশীর বিশ্বনাথ মন্দির জগদ্বিখ্যাত। আর সেই মন্দিরই এবার চালু হল নয়া এক নিয়ম।
উত্তর প্রদেশের বারাণসীর কাশীর বিশ্বনাথ মন্দির জগদ্বিখ্যাত। আর সেই মন্দিরই এবার চালু হল নয়া এক নিয়ম। এবার সেখানে নিরাপত্তায় মোতায়েন থাকা পুলিশ কর্মীদের পরতে হবে নতুন ধরনের পোশাক। খাঁকি উর্দি নয়, মন্দির চত্বরে পাহারারত পুলিশরা এবার দেখতে পাওয়া যাচ্ছে ধুতি পাঞ্জাবীতে।

মন্দিরের যে স্থানে ভিড় নিয়ন্ত্রণ করা হয়, সেই জায়গার পুলিশকর্মীদের এই পরিধান পরতে হবে। এর আগে, মন্দির চত্বরে খাঁকি উর্দি পরা পুলিশের উপস্থিতি ঘিরে বহু ভক্ত অভিযোগ জানান। তাঁদের অভিযোগ ছিল, মন্দিরের মতো জায়গায় খাঁকি উর্দি অস্বস্তি বাড়ায়। আর এই অভিযোগের জেরেই বিজেপি শাসিত যোগীরাজ্যের পুলিশ প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে।
মন্দিরের পুরোহিতরা জানিয়েছেন, সোমবার থেকেই এখানে মোতায়েন পুলিশকর্মীরা সাদা ধুতি ও গেরুয়া বা হলুদ রঙের পাঞ্জাবী পরে নির্দিষ্ট স্থানে পাহারা দিচ্ছেন। উল্লেখ্য, মূলত কোনও কর্তব্যরত পুলিশেই খাঁকি উর্দি পরে কাজ করে থাকেন। তবে বেশ কিছু ক্ষেত্রে কর্তব্য রক্ষার সময় তাঁদের নাগরিক-পোশাকেও দেখা যায়।












Click it and Unblock the Notifications