আরও বাড়ছে লকডাউন! রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণে কী জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

লকডাউন কি চতুর্থ দফায় পদার্পণ করবে? নাকি অর্থনীতির চাকা সচল করতে লকডাউন উঠিয়ে কিছু বিধিনিষেধ রাখা হবে শুধু। জানা নেই কারোর। এই আহবেই এদিন সকালে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হল যে এদিন রাত আটটায় জাতির উদ্দেশে ভআষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লকডাউনের ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠক

লকডাউনের ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠক

সোমবার ২৮ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর অনেকেরই ধআরণা, করোনা সংক্রমণ রুখতে দেশে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথাই ভাবছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি লকডাউনের ভবিষ্যৎ কী, সেই প্রশ্নের জবাব পেতে সোমবারের বৈঠক হয়। এই নিয়ে পঞ্চমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও-কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।

চতুর্থ দফায় লকডাউন

চতুর্থ দফায় লকডাউন

মুখ্যমন্ত্রীদের প্রধানমন্ত্রী সোমবার বৈঠকে বলেছিলেন, 'আমি দৃঢ় দৃষ্টিভঙ্গিতেই মনে করছি যে লকডাউনের প্রথম পর্যায়ে যতটা কড়াকড়ির প্রয়োজন ছিল, ততটা দ্বিতীয় পর্যায়ে ছিল না এবং একইভাবে পরের মেয়াদেও তাই। সেভাবেই মনে করছি যে তৃতীয় পর্যায়ে যে বিধিনিষেধ আরোপ করা ছিল, চতুর্থ মেয়াদে অতটাও কড়াকড়ির প্রয়োজন হয়তো হবে না।' আর এই কথার পর শুরু হয়েছে জল্পনা।

মুখ্যমন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

মুখ্যমন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

মুখ্যমন্ত্রীদের প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমাদের উদ্দেশ্য ছিল যে, যেখানে ছিল, তাঁকে সেখানে রেখেই লকডাউন ঘোষণা করা। কিন্তু মাঝপথে একাধিক কারণে কিছু সিদ্ধান্ত বদল করতে হয়েছে। কারণ মানুষের স্বাভাবিক আচরণ, কতক্ষণে বাড়ি ফিরব। শুধু নিজেদের কথা ভাবলে হবে না, ভাবতে হবে মানবতার কথা। নতুন বাস্তবতার জন্য প্রস্তুত হতে হবে আমাদের সবাইকে।'

রেল ও বিমান পরিষেবা চালু করেছে কেন্দ্র

রেল ও বিমান পরিষেবা চালু করেছে কেন্দ্র

তবে অনেক বিশেষজ্ঞরই প্রশ্ন, যখন কেন্দ্র সবকিছুই এক রকম চালু করে দিচ্ছে, স্থলবন্দর খুলে দিয়েছে, রেল ও বিমান পরিষেবা চালু করছে, তখন আবার লকডাউন চালিয়ে যাওয়ার কী অর্থ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+