পাঁচ রাজ্যই করোনায় মাত করেছে দেশকে, পর্যালোচনা বৈঠকে পরামর্শ প্রধানমন্ত্রী মোদীর
করোনা ভাইরাস ক্রমেই সাংগাতিক রূপ নিচ্ছে ভারতে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার একটি পর্যালোচনা সভা করলেন।
করোনা ভাইরাস ক্রমেই সাংগাতিক রূপ নিচ্ছে ভারতে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার একটি পর্যালোচনা সভা করলেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পি কে সিনহা, মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা, স্বাস্থ্য সচিব প্রীতি সুদান এবং আইসিএমআর ডিআর বলরাম ভার্গব।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদি পরের দুই মাস ধরে মহামারী সংক্রান্ত পর্যালোচনা করেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কর্মকর্তাদের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে পরামর্শ করে জরুরি পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রককে বর্ষার প্রস্তুতি পর্যালোচনা করারও পরামর্শ দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশব্যাপী লকডাউন সত্ত্বেও কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যে সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিড-১৯ প্রাদুর্ভাব রয়েছে, সেগুলি নিয়ে পর্যালোচনা করেন। এনআইটিআই-এর সদস্য এবং মেডিকেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট প্ল্যানের ড. বিনোদ পলের মতো বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়।
বিশেষজ্ঞরা মোদীকে জানান, সংক্রমণের মোট সংখ্যার দুই-তৃতীয়াংশ পাঁচটি রাজ্য থেকে এসেছে। রাজ্যগুলির বড় শহরগুলিতেই সংক্রমণ বেশি। এ প্রসঙ্গে সংক্রমণের বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের শয্যাগুলির সংখ্যা বাড়ানো প্রয়োজনীয়তা এবং টেস্টিং বৃদ্ধির ব্যবস্থাগুলি নিয়ে আলোচনা করা হয়।












Click it and Unblock the Notifications