Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতার অগ্নিকাণ্ডে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃত ও আহতদের সাহায্যের ঘোষণা

স্ট্র্যান্ড রোডে রেলের (rail) অফিসে অগ্নিকাণ্ডে দুঃখপ্রকাশ করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। পাশাপাশি মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য (relief) দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। প্রধানমন

স্ট্র্যান্ড রোডে রেলের (rail) অফিসে অগ্নিকাণ্ডে দুঃখপ্রকাশ করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। পাশাপাশি মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য (relief) দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রীর জাতীয় বিপর্যয় তহবিল থেকে মৃতদের পরিবারকে দুলক্ষ করে টাকা এবম আহতদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ

অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ

কলকাতায় রেলের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃত ও আহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। একইসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতার কামনাও করেছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত সোমবারের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা নয়। এঁদের মধ্যে রেলের এক পদস্থ আধিকারিক, দুই রেলকর্মী, এক আরপিএফ কর্মী, দমকলের চারকর্মী এবং কলকাতা পুলিশের এক এএসআই রয়েছেন।

কেন্দ্রের তরফে আর্থিক সাহায্যের ঘোষণা

কেন্দ্রের তরফে আর্থিক সাহায্যের ঘোষণা

সোমবারের অগ্নিকাণ্ডের ঘটনায় কেন্দ্রের তরফে মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর জাতীয় বিপর্যয় তহবিল থেকে মৃতদের পরিবারের সদস্যদের ২ লক্ষ করে টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর অফিস থেকে।
এব্যাপারে উল্লেখ্য যে সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই তিনি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

শোকপ্রকাশ রেলমন্ত্রীরও

শোকপ্রকাশ রেলমন্ত্রীরও

সোমবারের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে রেলমন্ত্রকের চারটি বিভাগের প্রধানদের নিয়ে কমিটি গড়ে দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা

রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা

তিনি আরও জানিয়েছেন, জেনারেল ম্যানেজার-সহ রেলের আধিকারিকরা ঘটনাস্থলে ছিলেন। তাঁরা রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করে কাজ করেছেন। যদিও ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, আগুন নেভাতে রেলের সহযোগিতা পাওয়া যায়নি। রেলের তরফে কেউ সেখানে হাজির ছিলেন না। যে বাড়িতে আগুন লেগেছে, সেই বাড়ির ব্যাপও পাওয়া যায়নি বলে অভিযোগ করেছিলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+