মতুয়াদের বড়মা আপন করে নিলেন প্রধানমন্ত্রীকে, মোদী তখন ঘরের ছেলে
এ যেন এলেন, দেখলেন ও জয় করলেন। নানা টালবাহনা কাটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মতুয়া মহাসংঘের সভায় আসেন।
এ যেন এলেন, দেখলেন ও জয় করলেন। নানা টালবাহনা কাটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মতুয়া মহাসংঘের সভায় আসেন। তার আগে তিনি দেখা করেন মতুয়া মহাসংঘের বড়মা বীণাপানি দেবীর সঙ্গে। বড়মার ঘরে ঢুকে প্রণাম করে আলাপচারিতা সারেন। তখন যেন তিনি মতুয়াদের ঘরের লোক।

মতুয়াদের কাছে মোদী
এদিন সকালে বিশেষ চপারে করে ঠাকুরনগরে মতুয়া মহাসংঘে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাঠের পাশের বাড়িটিতে তখন ভিড় উপচে পড়েছে। পুলিশ, আধাসেনা জনতাকে আটকাতে ব্যস্ত। ব্যারিকেট করে রাখা হয়।

বড়মার পাশে মোদী
চপার থেকে নেমে সোজা মন্দিরে ঢুকে যান নরেন্দ্র মোদী। তারপরে বড়মা বাণাপানি দেবীর বাড়িতে যান প্রধানমন্ত্রী। সেখানে অসুস্থ বড়মার সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন। বাড়িতে ঢুকে বড়মার পা ছুঁয়ে আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী। একেবারে আমজনতার মতো বড়মার পায়ের কাছে বসে কথা বলেন মোদী। তাঁর সঙ্গে সর্বক্ষণ ছিলেন মতুয়া মহাসংঘের তরফে শান্তনু ঠাকুর।

তারপরে চলে যান সভায়
নরেন্দ্র মোদী সেখান থেকে পাশের মাঠে সভা করতে চলে যান। সেখানে মতুয়াদের ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চেই ভাষণ দিয়ে মোদী ঠাকুরনগর ছাড়েন। এই সভা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিজেপি ও তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলেছে। মতুয়া মহাসংঘের পরিবারেও আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। তবে মোদী গিয়ে বড়মার সঙ্গে দেখা করে ফিরে গিয়েছেন।












Click it and Unblock the Notifications