ধর্ম-মত নির্বিশেষে একজোট হয়ে লড়াইয়ের সময় এসেছে, করোনা মোকাবিলায় বার্তা প্রধানমন্ত্রী মোদীর

ধর্ম-মত নির্বিশেষে একজোট হয়ে লড়াইয়ের সময় এসেছে, করোনা মোকাবিলায় বার্তা প্রধানমন্ত্রী মোদীর

দেশের করোনা সংক্রমণ বেড়ে চলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্যমন্ত্রীদের লকডাউন রক্ষা নিয়ে বার্তা দিয়েছেন মোদী। নিজামউদ্দিনের ঘটনা প্রকাশ্যে আসার পর উদ্বেগ আরও বেড়েছে। তবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যে করোনা সতর্কতা নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করছেন তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

নিজামউদ্দিন উদ্বেগ বাড়িয়েছে

নিজামউদ্দিন উদ্বেগ বাড়িয়েছে

দিল্লির নিজামউদ্দিনে তাবলিঘি জামাতের ধর্মসভায় ঘটনায় করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে গোটা দেশে। এই ধর্মসভায় অংশ নেওয়া একাধিক জনের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। এদিন ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্যমন্ত্রীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেেছন মানবজাতীর স্বার্থে এখন সকলকে উদ্যোগী হতে হবে। ধর্ম-মত নির্বিশেষে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।

ধর্ম-মত-নির্বিশেষে একযোগে কাজের বার্তা

ধর্ম-মত-নির্বিশেষে একযোগে কাজের বার্তা

মানবজাতির স্বার্থেই ধর্ম-মত নির্বিশেেষ সকলকে একযোগে কাজ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। নিজামউদ্দিনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের নেতাদের সঙ্গে করোনা সচেতনতা নিয়ে কথা বলার নির্দেশ দিয়েছেন তিনি। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেকারণে সম্ভাব্য স্থান গুলি চিহ্নিত করে পদক্ষেপ করার বার্তা দিয়েছেন তিনি। লকডাউনে মানসিক চাপ যাতে না বাড়ে সেকারণে প্রয়োজনে কাউন্সিলিং করানোর পরামর্শও দিয়েছেন তিিন। প্রসঙ্গত উল্লেখ্য আজই ইন্দোরে করোনা শনাক্ত করণে গিয়েছে চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এরজন্য লকডাউনের মানসিক চাপকেই দায়ী করা হচ্ছে।

রাস্তায় থাকা শ্রমিকদের সাহায্যে

রাস্তায় থাকা শ্রমিকদের সাহায্যে

ইতিমধ্যেই কেন্দ্রের নির্দেশ মেনে রাস্তায় থাকা ভিনরাজ্যের শ্রমিকদের খাদ্যে এবং আশ্রয়ের ব্যবস্থা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীদের সেদিকে নজর দেওয়ার কথা বলেছেন িতনি। এই সময় চাষ হয় বিভিন্ন জায়গায়, সেকারণে একাধিক জায়গায় কৃষিকাজে ছাড় দেওয়া হয়েছে। কৃষকরা যাতে চাষ করতে পারেন এই সময়ে সেদিকে নজর রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+