মন কি বাতে লকডাউনের প্রয়োজনীয়তার কথা ফের বললেন মোদী, ক্ষমা চাইলেন কঠিন সিদ্ধান্তের জন্য

মন কি বাতে লকডাউনের প্রয়োজনীয়তার কথা ফের বললেন মোদী, ক্ষমা চাইলেন কঠিন সিদ্ধান্তের জন্য

২৫ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন শুরু হয়েছে। ২৪ মার্চ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এদিনের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শুরুতেই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে নেন, সরকারের কঠিন সিদ্ধান্তের জন্য।

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন মোদী

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন মোদী

এদিন মন কি বাত অনুষ্ঠানের শুরুতেই দেশব্যাপী লকডাউনের জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, বিশেষ করে দেশের দরিদ্র মানুষদের অনেক কষ্ট হচ্ছে। অনেকে আমার ওপর রাগও করেছেন। অনেকে ভেবেছেন এ কেমন প্রধানমন্ত্রী যে আমাদের ঘরে বন্ধ করে দিয়েছেন। তবে ভারতের মতো বিশেষ দেশে করোনা মহামারীকে আটকাতে এর থেকে ভালো উপায় আর কিছু ছিল না। তাই সকলের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

ফের সকলকে একসঙ্গে লড়াইয়ের আহ্বান

ফের সকলকে একসঙ্গে লড়াইয়ের আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সকলকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। এটা কোনও দেশ, গণ্ডী, উঁচু-নিচু ভেদাভেদ না করে ধ্বংসাত্মক রূপ নিয়েছে। তাই সকলকে ফের এর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নিয়ম ভাঙলে করোনার কবলে

নিয়ম ভাঙলে করোনার কবলে

প্রধানমন্ত্রী এদিন বলেন, অনেকে ভাবছেন লকডাউন পালন করে অন্যে উপকার করছেন। এই ভ্রম থেকে বেরিয়ে আসুন। এটা করে নিজেদেরই উপকার করছেন। লক্ষণ রেখা পার করবেন না। লকডাউনের নিয়ম ভাঙলে করোনার কবলে পড়বেন। অন্য দেশে অনেকে এই ভুল করতে গিয়ে ডুবেছেন, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

ফের চিকিৎসক, নার্সদের ধন্যবাদ

ফের চিকিৎসক, নার্সদের ধন্যবাদ

প্রধানমন্ত্রী এদিন বলেন ,কথায় বলে আরোগ্যই সবচেয়ে বড় সম্পদ। অনেকে সেটা পালন না করে ভুল করছেন। এর পাশাপাশি অনেকে রয়েছেন, যাঁরা বেরিয়ে এসে সকলকে সাহায্য করছেন। নার্স, চিকিৎসক ও কর্মীরা কাজ করছেন। এনাদের সকলকে ফের একবার ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+