পরিবর্তনের জন্য চাই দূরদর্শিতা! গুজরাতের 'সূর্যগ্রামে'র বাসিন্দার এবার বেচবেন বিদ্যুৎ, বললেন মোদী

পরিবর্তনের জন্য চাই দূরদর্শিতা। গুজরাতের জনগণের আশীর্বাদ তাঁকে কাজ করার শক্তি জুগিয়েছে। মোধেরায় এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসেম্বরের বিধানসভা নির্বাচনের আগে মোধেরায় তিনি ৩৯০০ কোটি টাকা মূল্

পরিবর্তনের জন্য চাই দূরদর্শিতা। গুজরাতের জনগণের আশীর্বাদ তাঁকে কাজ করার শক্তি জুগিয়েছে। মোধেরায় এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসেম্বরের বিধানসভা নির্বাচনের আগে মোধেরায় তিনি ৩৯০০ কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

গুজরাতের জনগণ আস্থা রেখেছে

প্রধানমন্ত্রী মোদী মোধেরায় বলেছেন, গুজরাতের জনগণ গত দুই দশক ধরে তাঁর ওপরে আস্থা রেখেছে। সেই কারণেই গুজরাত দেশের একটি বিশিষ্ট রাজ্য হিসেবে আবির্ভূত হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি কোটি কোটি গুজরাতবাসীর কাছে তাদের ধৈর্যের জন্য মাথা নত করছেন। জনগণের বিশ্বাসের কারণেই নতুন ইতিহাস তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে মোগী ২০০১ থেকে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন।

পিছিয়ে থাকা গুজরাত এখন এগিয়ে

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মধ্যে পিছিয়ে থাকা গুজরাত এখন এগিয়ে। তিনি বলেছেন উত্তর দুজরাতে মেহসানায় সেচের জলের অভাবে যেখানে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হত, বিজেপির শাসনে সেখানে জল সরবরাহ নিশ্চিত করা হয়। কৃষিতে যেখানে গুজরাত দেশের মধ্যে সর্বশেষে ছিল। তিনি মুখ্যমন্ত্রী থাকার সময়ে বিষয়টির ওপরে নজর দেন। কারণ কৃষির উন্নতি না বলে গ্রামের উন্নতি হবে না। আর গ্রামের উন্নতি হলে গুজরাত কখনই পিছিয়ে থাকবে না, বলেছেন মোদী। তিনি বলেছেন, যেখানে বিদ্যুৎ ও জলের অভাবে আগেকার প্রজন্ম সম্ভাবনাকে পুরোপুরি ব্যবহার করতে পারেনি, সেখানে বর্তমান প্রজন্মের সামনে সীমা হল আকাশ।
প্রধানমন্ত্রী বলেছেন, একটা সময়ে গুজরাতে যেখানে সাইকেল তৈরি কারখানা ছিল না, এখন সেখানে গাড়ি তৈরি হচ্ছে। ভবিষ্যতে রাজ্যে বিমানও তৈরি হবে, বলেছেন প্রধানমন্ত্রী।

গুজরাতেই ভারতের প্রথম সৌর বিদ্যুৎচালিত গ্রাম

প্রধানমন্ত্রী এই সফরে মেহসানা জেলার মোধেরাকে দেশের প্রথম 24x7 সৌরবিদ্যুৎ চালিত গ্রাম হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, সূর্য মন্দিরের জন্য বিখ্যাত মোধেরা সৌরশক্তি চালিত গ্রাম হিসেবেও পরিচিত হবে। এই গ্রামের বাসিন্দারা তাদের অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, তাঁর বাড়ির শহর ভাদনগরও প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের সঙ্গে একটি পর্যটন কেন্দ্র হিসেবে স্থান করে নিতে চলেছে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদী ভাদনগরের বাসিন্দা, যা এই মেহসানা জেলাতেই অবস্থিত।
প্রধানমন্ত্রী মোদী এলাকায় শিল্প ও পর্যটনের উন্নয়ন প্রসঙ্গে বলেন, স্ট্যাচু অফ লিবার্টির তুলনায় অনেক বেশি লোক সর্দার প্যাটেলকে শ্রদ্ধা জানাতে স্ট্যাচু অফ ইউনিটিতে যান।
প্রধানমন্ত্রী এবারের সফরে গুদরাতে ১৪৬০ কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাসের কথা রয়েছে। তার মধ্যে রবিবার তিনি ৩৯০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর আগে গত ২৯-৩০ সেপ্টেম্বর তাঁর শেষ গুজরাত সফরে গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেছিলেন। পাশাপাশি আহমেদাবাদ মেট্রোরেলের প্রথম পর্যায় চালু করেছিলেন।

গুরুত্বপূর্ণ গুজরাতের বিধানসভা নির্বাচন

গুরুত্বপূর্ণ গুজরাতের বিধানসভা নির্বাচন

২০২৬-এ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসতে নির্বাচনে লড়াই করবেন নরেন্দ্র মোদী। তার আগে ২০২৩-এর ডিসেম্বরের গুজরাতের বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কংগ্রেস রাজ্যে ২৭ বছর ক্ষমতার বাইরে রয়েছে। সঙ্গে এবার যুক্ত হয়েছে আপ। বিনামূল্যের নানা প্রতিশ্রুতি দিয়ে দেশের পশ্চিমের এই রাজ্যে রাজনৈতিক লড়াইয়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে চাইছে অরবিন্দ কেজরিওয়ালের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+