ফরাক্কা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
উত্তরপ্রদেশের রায়বেরিলিতে মালদহ ফরাক্কা-নয়াদিল্লি এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। আহত হয়েছেন ৪১ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
উত্তরপ্রদেশের রায়বেরিলিতে মালদহ ফরাক্কা-নয়াদিল্লি এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। আহত হয়েছেন ৪১ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এই দুর্ঘটনার প্রেক্ষিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী জানান, মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি নরেন্দ্র মোদী জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি। পাশাপাশি তিনি জানান, উত্তরপ্রদেশ সরকার , এনডিআরএফ, রেল যাবতীয় সহযোগিতায় এগিয়ে এসেছে।
Anguished by the loss of lives due to a rail accident in #Raebareli . Condolences to the bereaved families and I pray that the injured recover quickly. UP Government, Railways and NDRF are ensuring all possible assistance at the site of the accident, tweets PM Modi (file pic) pic.twitter.com/SFPlcGEdIE
— ANI (@ANI) October 10, 2018
এর আগে, উত্তর প্রদেশের রায়বরেলির কাছে লাইনচ্যুত হয় নিউ দিল্লি-মালদা নিউ ফরাক্কা এক্সপ্রেস। সকাল ছটা পাঁচ নাগাদ এই দুর্ঘটাটি ঘটে বলে জানা গিয়েছে। বুধবার সকাল নটায় মালদা থেকে রওনা হয়েছিল ট্রেনটি। দুর্ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আটকে যায় ১৮ টি এক্সপ্রেস ট্রেন।












Click it and Unblock the Notifications