Yoga Day: অশান্তির মাঝে শান্তির হিমেল পরশ হল যোগ, বিশ্বকে একসূত্রে গাঁথার মন্ত্র, বিশ্ব যোগদিবসে শান্তির বার্তা নরেন্দ্র মোদীর

বিশ্বজুড়ে পালিত হল বিশ্ব যোগ দিবস। এই বছরের থিম, 'এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ' (Yoga for One Earth, One Health)। বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি এবং সুস্থতার বার্তা বহনই মূল উদ্দেশ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে যোগ উদযাপনে নেতৃত্ব দেন। সেখানে লক্ষাধিক মানুষ তাঁর সাথে যোগাভ্যাসে অংশ নেন।

বিশাখাপত্তনমের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, 'যোগ সবার জন্য, এর কোনও সীমারেখা, পটভূমি, বয়স বা ক্ষমতা নেই।' তিনি আরও বলেন যে আজকের বিশ্বে যেখানে অস্থিরতা ও সংঘাত বৃদ্ধি পাচ্ছে, সেখানে যোগ শান্তির দিশা দেখায়। তাঁর কথায়, 'যোগ হল সেই পজ বাটন যা মানবতার শ্বাস নিতে, ভারসাম্য খুঁজে পেতে এবং পুনরায় সম্পূর্ণ হতে প্রয়োজন।' প্রধানমন্ত্রী 'মানবতা ২.০'-এর সূচনা করার আহ্বান জানান, যেখানে অভ্যন্তরীণ শান্তি একটি বৈশ্বিক নীতিতে পরিণত হবে। তিনি জোর দেন যে যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, বরং একটি জীবনধারা, যা আমাদের আমি থেকে আমরা-র দিকে নিয়ে যায়।

২০১৪ সালে ভারত ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালনের প্রস্তাব দিলে ১৭৫টিরও বেশি দেশ স্বল্প সময়ের মধ্যে এটি সমর্থন করে। জাতিসংঘের ইতিহাসে এটি একটি রেকর্ড। গত এক দশকে যোগ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। ভারত যোগের বিজ্ঞানকে আধুনিক গবেষণার মাধ্যমে শক্তিশালী করছে এবং প্রমাণ-ভিত্তিক চিকিৎসার উপর জোর দিচ্ছে। দিল্লির এইমস-এর গবেষণা কার্ডিয়াক ও নিউরোলজিক্যাল রোগের চিকিৎসায় এবং নারী ও মানসিক স্বাস্থ্যে যোগের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রমাণ করেছে।

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিশাখাপত্তনমে ২৬ কিলোমিটার দীর্ঘ পথে বিশাল যোগাভ্যাসের আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব উপস্থিত ছিলেন। এছাড়া, দেশজুড়ে ১ লক্ষেরও বেশি স্থানে 'যোগ সঙ্গম' উদ্যোগের অধীনে সমলয়ে যোগ সেশন অনুষ্ঠিত হয়েছে। সেখানে ২ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণ করেছেন বলে খবর।

দেশের বিভিন্ন প্রান্তে, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, এবং বাংলায়ও আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের উদ্যোগে দেশের ৮১টি সংরক্ষিত স্মারক এলাকায় যোগাভ্যাসের আয়োজন করা হয়। সেখানে এদিন প্রবেশও বিনামূল্যে করা হয়েছে।

আন্তর্জাতিক যোগ দিবস কেবল একটি শারীরিক অনুশীলন নয়, এটি মন ও স্বাস্থ্যের গভীর সংযোগের একটি উদযাপন। এটি ভারতের প্রাচীন ঐতিহ্য, যা সমগ্র বিশ্বকে এক সূত্রে বেঁধেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+