ওয়াটার মেট্রো, ভারতে প্রথম, কোথায় এই পরিষেবা শুরু হচ্ছে জেনে নিন
ওয়াটার মেট্রো। জলের উপর দিয়ে চলবে মেট্রো। নতুন এই জলযান ভারতে প্রথম। কেরলের কোচিতে শুরু হচ্ছে এই পরিষেবা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজই কেরল সফরে যাচ্ছেন তিনি। রয়েছে এক গুচ্ছ কর্মসূচি।
শুধু ভারতে নয় দক্ষিণ এশিয়াতেও প্রথম এই ওয়াটার মেট্রো। গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবার ট্রায়াল রান হয়ে গিয়েছে। এবার জলের উপর দিয়ে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে ভারতে। দক্ষিণের রাজ্য কেরলে এই পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেরলে গিয়ে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কেরল বামপন্থী রাজ্য। সেখানে প্রধানমন্ত্রী মোদীর এতোবড় একটি প্রকল্পের উদ্বোধনের নেপথ্যে যে বড় কোনও রাজনৈতিক পরিকল্পনা রয়েছে তাতে কোনও সন্দেহ নেই। সেকারণেই একের পর এক কর্মসূচির উপরে নজর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

আজ বিকেলেই কেরলে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪-কে টার্গেট করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কেরল সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। ২ িদনের কেরল সফরের প্রথম দিনে ক্যাথলিক চার্চের আর্চ বিশপের সঙ্গে দেকা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চার্চের বিশপের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কেরলে ক্রিশ্চান সম্প্রদায়ের ভোটারের সংখ্যা নেহাত কম নয়। সেকারণে ২০২৪-র লোকসভা ভোটকে টার্গেট করে এই ক্রিশ্চান সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ককে কাজে লাগাতে চাইছে বিজেপি।
তারউপরে কোচিতে বিশেষ ওয়াটার মেট্রো পরিষেবা চালু করার নেপথ্যেও রয়েছে রাজনৈতিক পরিকল্পনা। ১,১৩৬.৮৩ কোটি টাকা খরচ করে এই মেট্রো পরিষেবা চালু করা হয়েছে। কোচি থেকে কেরলের ১০টি দ্বীপের সঙ্গে যোগাযোগ করবে এই ওয়াটার মেট্রো। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন এই পরিষেবা অত্যন্ত তাৎপর্য পূর্ণ হতে চলেছে কেরলের পক্ষে।
এই ওয়াটার মেট্রোটি তৈরি করেছে একটি জার্মান সংস্থা। এতে থাকছে ৭৮টি ইলেকট্রিক বোট এবং ৩৮টি টার্মিনাল। সড়ক পরিবহণের যানজট এই মেট্রো পরিষেবায় থাকবে না। জলপথে মেট্রো এই প্রথম হলেও কলকাতায় গঙ্গার মধ্য দিয়ে মেট্রো পরিষেবার ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে। সেটা হয়ে গেলে বিশ্বে প্রথম এই পরিষেবা হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications