তাঁর ছবিকে কলঙ্কিত করছেন রাহুল! রাজীব গান্ধীকে একনম্বর দুর্নীতিবাজ বলে আক্রমণ মোদীর
তাঁর বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন দুর্নীতিবাজ নম্বর ওয়ান। এদিন উত্তরপ্রদেশের সভা থেকে রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে এমনটাইমন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন দুর্নীতিবাজ নম্বর ওয়ান। এদিন উত্তরপ্রদেশের সভা থেকে রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাফালে চুক্তি নিয়ে কংগ্রেস সভাপতির তাঁকে আক্রমণ প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, রাহুলের একমাত্র লক্ষ্য হল তাঁর ছবিকে কলঙ্কিত করা।

রাজীব গান্ধীকে আক্রমণ
রাহুল গান্ধীকে আক্রমণ করে মোদী বলেন, সহকর্মীরা রাজীব গান্ধীকে মিস্টার ক্লিন নাম দিয়েছিলেন। কিন্তু তাঁর জীবন শেষ হয়েছিল ভ্রষ্টাচারী নম্বর ওয়ান হিসেবে। উত্তরপ্রদেশের নির্বাচনী সভায় এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

বোফর্সে কামান কিনতে ঘুষের অভিযোগ
প্রধানমন্ত্রী মোদী এক্ষেত্রে বোফর্সের কথাই উল্লেখ করতে চেয়েছেন। যা কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল ১৯৮৯ সালে। যা কংগ্রেসের ক্ষমতায় ফিরে আসার ক্ষেত্রেও অন্তরায় তৈরি করেছিল। সেই সময় অভিযোগ উঠেছিল, সুইডেনের কোম্পানি বোফর্স তাদের কামান বিক্রি করতে রাজীব গান্ধী এবং অন্যদের বহু কোটি টাকা ঘুষ দিয়েছিল।
১৯৯১ সালে ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীর স্বামী তথা রাহুল গান্ধীর বাবাকে তামিলনাড়ুতে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন।

রাহুল গান্ধীকে আক্রমণ
তাঁর দ্বিতীয় দফার জন্য ভোট চাইতে নেমেছেন মোদী। প্রচারে কংগ্রেস-সহ বিরোধীদের জোটের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। তিনি বলছেন, এইসব লোকেরা কেন্দ্রে নরম সরকার চাইছে। মোদী আক্রমণ করে বলেন, নামদারদের জেনে রাখা উচিত, সোনার চামচ নিয়ে জন্মায়নি মোদী। কোনও রাজ পরিবারেও জন্ম
হয়নি তাঁর। নাম না করে রাহুল গান্ধীকেই আক্রমণ করেন মোদী।
কংগ্রেস সহ অন্য বিরোধীদের অভিযোগ, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ৩৬ টি রাফালে যুদ্ধ বিমান কিনতে ৩০ হাজার কোটি টাকা পাওয়াপ বন্দোবস্ত করে দিয়েছে অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্সকে।












Click it and Unblock the Notifications