কলকাতায় পেট্রোলের দাম আকাশ ছোঁয়া, ২২ জুন দিল্লি, মুম্বইয়ে দর একনজরে
পেট্রোল ডিজেলের দাম গত কয়েকদিনে কার্যত মাত্রা ছাড়াতে শুরু করেছে। হু হু করে দাম বাড়ছে দেশের জ্বালানির। গত কয়েকদিনে দেশে যে হারে জ্বালানির দাম বেড়েছে, তার সঙ্গে তালে তাল মিলিয়ে আজও বাড়ল কলকাতায় জ্বালানির দাম। এদিকে, কলকাতায় কার্যত লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ টাকা ছুঁতে চলেছে। একনজরে দেখা যাক কলকাতা সহ মুম্বই, দিল্লি, চেন্নাইতে জ্বালানির দাম দেখে নেওয়া যাক।

কলকাতা
২২ জুন কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৬ পয়সা বেড়েছে। ফলে ১ লিটারে পেট্রোলের দাম ৯৭ টাকা ৩৮ পয়সা হয়েছে। ডিজেলের দাম এক লিটারে বেড়েছে ২৬ পয়সা। ফলে লিটার প্রতি ডিজেলের দাম কলকাতায় ৯১ টাকা ৮ পয়সা।

দিল্লি
রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ২৮ পয়সা বেড়েছে। সেখানে পেট্রোল বিক্রি হচ্ছে ১ লিটারে ৯৭.৫০ টাকায়। ডিজেলের দাম রাজধানীতে বেড়ে হয়েছে লিটার পিছু ৮৮.২৩ টাকা । শহরে ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৬ পয়সা।

মুম্বই
মায়ানগরী মুম্বইতে সেঞ্চুরি ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে পেট্রোলের লিটার প্রতি দাম। এক লিটার পোট্রোল মুম্বইতে ১০৩.৬৩ টাকা। প্রতি লিটারে পেট্রোলের দাম এদিন ২৭ পয়সা বেড়েছে। অন্যদিকে শহরে ডিজেলের দাম ১ লিটারে ২৮ পয়সা বেড়েছে। ফলে লিটার প্রতি ডিজেলের দাম ৯৫.৭২ টাকা হয়েছে।

চেন্নাই
এদিকে, চেন্নাইতে পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ২৫ পয়সা। একই পরিমাণ অর্থ লিটার প্রতি বেড়েছে ডিজেলেও। ফলে চেন্নাইতে এক লিটারে পেট্রোলের দাম ৯৮.৬৫ টাকা। ডিজেলের দাম ৯২.৮৩ টাকা লিটার প্রতি।












Click it and Unblock the Notifications