ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, ৫ রাজ্যের ভোট মিটতেই কোথায় কত হল মূল্য একনজরে
ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, ৫ রাজ্যের ভোট মিটতেই কোথায় কত হল মূল্য একনজরে
পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন মিটতেই ফরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে পেট্রল-ডিজেলের দাম। বুধবারও ফের দাম বাড়ল পেট্রোপণ্যের। এই নিয়ে ভোটের ফলাফল প্রকাশ হতেই পরপর দুটি পেট্রোল-ডিজেলের দাম বাড়ল। ভোট শেষ হতেই পেট্রোপণ্যের দামবৃদ্ধিতে চিন্তিত সাধারণ মানুষ।

ভারতের কোথায় কথ পেট্রোলের দাম
এদিন পেট্রোলের দাম ১৯ পয়সা বেড়েছে সারা দেশে। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম হয়েছে ৯০ টাকা ৭৪ পয়সা। মুম্বইয়ে এক লিটার পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ১২ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম ৯০ টাকা ৭৬ পয়সা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৯২ টাকা ৭০ পয়সা।

ভারতের কোথায় কত ডিজেলের দাম
পেট্রোলের পাশাপাশি দাম বেড়েছে ডিজেলেরও। লিটারপিছু ২১ পয়সা বেড়েছে ডিজেলের দাম। দিল্লিতে এক লিটার ডিজেলের দাম হয়েছে ৮১ টাকা ১২ পয়সা। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম হয়েছে ৮৮ টাকা ১৯ পয়সা। কলকাতায় ডিজেলের দাম ২০ পয়সা বেড়ে হয়েছে ৮৩ টাকা ৯৮ পয়সা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮৬ টাকা ৯ পয়সা।

বিশ্বে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী, তবু বৃদ্ধি
করোনার দাপট চলছে বিশ্বজুড়ে। এরই মধ্যে সারা বিশ্বে একধাক্কায় অনেকটা কমেছে জ্বালানি তেলের চাহিদা। যার জেরে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী হয়েছে। গত বছর করোনা থাবা আর লকডাউনের জেরে পেট্রোল-ডিজেলের আমদানি কমিয়েছিল ভারত। এবারও করোনা মহামারী সাংঘাতিকরূপে ফিরে আসায় একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

চাহিদা কমছে করোনার কোপে, তবু বাড়ছে দাম
দেশের একাধিক রাজ্য ও শহর পূর্ণ ও আংশিক লকডাউনের দিকে ঝুঁকেছে। তার ফলে চাহিদা কমছে পেট্রোল-ডিজেলের। কিন্তু তা সত্ত্বেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে। গত ফেব্রুয়ারিতে রাজস্থান ও মধ্যপ্রদেশে ১০০-র গণ্ডি পেরিয়েছিল জ্বালানি তেলের দাম। মার্চে ভোট শুরুর আগে স্বস্তি দিয়ে তা কমলেও ভোট মিটতেই ফের ঊর্ধ্বমুখী হয়েছে পেট্রোপণ্য। আশঙ্কা এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে।












Click it and Unblock the Notifications