পেট্রোল-ডিজেলের দামে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব! জেনে নিন আজকের দর
পেট্রোল-ডিজেলের দামে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব! জেনে নিন আজকের দর
পেট্রোল এবং ডিজেলের দাম চড়তে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে। সেই আশঙ্কা থেকেই মনে করা হয়েছিল সপ্তাহের দ্বিতীয় দিনেই বাড়বে দাম। কিন্তু স্বস্তি দিল মঙ্গলবারের পেট্রোল-ডিজেলের মূল্য। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। দাম কমেওনি বা বাড়ানোও হয়নি।

মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের দাম
টানা ৯৮তম দিনে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। সেইমতো পেট্রোল ও ডিজেলের দাম কোন মেট্রো শহরে কত, তা দেখে নেওয়া যাক একনজরে। দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫.৪১ টাকা এবং ডিজেল দাম প্রতি লিটার ৮৬.৬৭ টাকা। একইভাবে, দেশের রাজধানী মুম্বইয়ে প্রতি লিটারে ১০৯.৯৮ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯৪.১৪ টাকা। কলকাতায় পেট্রোল প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৭৯ টাকা। চেন্নাইতে পেট্রোল প্রতি লিটার ১০১.৪০ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯১.৪৩ টাকা।

অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম
শ্রীগঙ্গানগরে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১২.১১ ও ৯৫.২৬ টাকা, পোর্ট ব্লেয়ারে ৮২.৯৬ ও ৭৭.১৩ টাকা, জয়পুরে ১০৭.০৬ ও ৯০.৭০ টাকা, ভোপালে ১০৭.২৩ ও ৯০.৮৭ টাকা, রাঁচিতে ৯৮.৫২ ও ৯১.৫৬ টাকা, বেঙ্গালুরুতে ১০০.৫৮ ও ৮৫.০১ টাকা, পাটনায়, ১০৫.৯০ ও ৯১.০৯ টাকা। এটাই ছিল মঙ্গলবারের দাম।

পেট্রোল এবং ডিজেলের দৈনিক হার জানতে
পেট্রোল-ডিজেলের দাম প্রতিদিন পরিবর্তিত হয়। সকাল ৬ টায় আপডেট হয়। এছাড়াও এসএমএসের মাধ্যমে পেট্রোল এবং ডিজেলের দৈনিক হার জানা যায়। প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম কীভাবে চেক করবেন, তা দেখে নিন একনজরে। ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে সিটি কোড পাঠিয়ে এবং বিপিসিএল গ্রাহকরা 9223112222 নম্বরে RSP লিখে তথ্য পেতে পারেন। একই সময়ে, এইচপিসিএল গ্রাহকরা 9222201122 নম্বরে HPPprice পাঠিয়ে দাম জানতে পারবেন।

অপরিশোধিত তেলের দাম ৩০০ ডলার ছাড়িয়ে গেলে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পেট্রোল-ডিজেলের দাম ২০০ টাকা ছাড়িয়ে যাবে লিটারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে, ইউরোপে গ্যাসের সংকট দেখা দেবে। আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম ২০০৮ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং এটি ব্যারেল প্রতি ৩০০ ডলার পর্যন্ত যেতে পারে। রাশিয়া পশ্চিমা দেশগুলোকে হুমকি দিয়েছে। এখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি সরবরাহ কমিয়ে দিলে অপরিশোধিত তেলের দাম ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও ইউরোপে গ্যাস সরবরাহকারী রাশিয়া-জার্মানি গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে।

রাশিয়া তেল না পেলে গ্যাস সরবরাহ বন্ধ
রাশিয়া ইউরোপে ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আরও বলেছেন যে, তার দেশ ইউরোপকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে। তবে দেশের স্বার্থে পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের আছে। জার্মানি গত মাসে নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন প্রত্যয়িত করতে অস্বীকার করেছে।

পেট্রোলের দাম লিটারে ২০০ টাকা পৌঁছতে পারে
আন্তর্জাতিকভাবে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩০০ ডলারে পৌঁছলে দেশে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২০০ টাকায় পৌঁছতে পারে। গত বছরের নভেম্বরের শুরুতে যখন পেট্রোল এবং ডিজেলের দাম শেষবার পরিবর্তন করা হয়েছিল, তখন গড় অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৮১.৫ ডলার।

পেট্রোল-ডিজেলের দাম ব্যাপকভাবে বাড়বে
বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের দাম এক ডলার বৃদ্ধির ফলে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৫০ পয়সা বেড়ে যায়। ব্যারেল প্রতি প্রায় ৮০ ডলার মূল্যে এর দাম ৯৫ টাকা। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩০০ ডলারে পৌঁছলে দেশে পেট্রোলের দাম লিটার প্রতি ২০০ টাকা ছাড়িয়ে যাবে। অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির কারণে তেল বিপণন সংস্থাগুলি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এই কারণেই আগামী দিনে পেট্রোল-ডিজেলের দাম ব্যাপকভাবে বাড়তে পারে।












Click it and Unblock the Notifications