কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে আজ কত হল, একনজরে জ্বালানির দর
পেট্রোলের দাম কলকাতায় ইতিমধ্যেই ১০০ টাকার অঙ্ক পার করেছে। দেশের বড় শহরগুলিতে পেট্রোল পার করেছে তিন অঙ্কের ঘর। এদিকে, ডিজেলের দামও তীব্র গতিতে ছুটে যাচ্ছে। আর তার সঙ্গেই রীতিমতো অস্বস্তিতে রয়েছে মধ্যবিত্তের পকেট। জ্বালানির সঙ্গে তালে তাল মিলিয়ে ক্রমাগত দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্রের। একনজরে দেখা যাক, কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাইয়ের মতো শহরে পেট্রোল থেকে ডিজেলের দাম কোনদিকে যাচ্ছে।

কলকাতা
পেট্রোলের দাম কলকাতায় ১৬ জুলাই ১০১.৭৪ টাকা। সারা দেশের মতো এদিন কলকাতাতেও পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে, ডিজেলের দাম ৯৩.০২ টাকা প্রতি লিটারে দাঁড়িয়েছে পেট্রোলে। রান্নার গ্যাস ১৪.২ কোজির দাম হয়েছে ৮৬১ টাকা।

দিল্লি
পেট্রোলের দাম ১ লিটারে ১০১.৫৪ টাকা আজ দিল্লিতে। লিটার প্রতি ডিজেলের দাম রাজধানীর বুকে ৮৯.৮৭ টাকা। রান্নার গ্যাস ৮৩৪.৫০ টাকা প্রতি ১৪.২ কেজির সিলিন্ডারে।

মুম্বই
মায়ানগরী মুম্বইতে পেট্রোলের দাম ১০৪.৯৪ টাকা ১ লিটারে। ডিজেলের দাম ১ লিটারে ৯৭.৪৫ টাকা হয়েছে। রান্নার গ্যাস ১৪.২ কেজিতে ৮৩৪.৫০ টাকা। প্রসঙ্গত, মুম্বই এমন একটি শহর যেখানে দেশের মধ্যে সাড়া ফেলে দিয়ে লাফিয়ে বেড়েছে পেট্রোলের দাম। হু হু করে ছুঁয়েছে ১০০ টাকার অঙ্ক। লিটার প্রতি এই দামই কার্যত শিরোনামে আনে মুম্বইকে।

চেন্নাই
দক্ষিণী শহর চেন্নাইতে পেট্রোলের দাম ১ লিটারে ১০২.২৩ টাকা হয়েছে। শহরে ১ লিটারে ডিজেলের দাম ৯৪.৩৯ টাকা হয়েছে। এদিকে, ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৮৫০.৫০ টাকা হয়েছে চেন্নাইতে।

বেঙ্গালুরু
১০৪.৩৬ টাকা প্রতি লিটারে হয়েছে বেঙ্গালুরুর পেট্রোলের দাম। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৯৫.২৬ টাকা। রান্নার গ্যাস ৮৩৭.৫০ টাকা হয়েছে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারে।












Click it and Unblock the Notifications