নির্মম! ধর্মের দ্বারা চিহ্নিত মানুষকে খুন করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছে, বয়ান সাক্ষীর
নির্মম! ধর্মের দ্বারা চিহ্নিত মানুষকে খুন করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছে, বয়ান সাক্ষীর
মানুষকে ধর্মের দ্বারা চিহ্নিত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তাঁদের দেহ ফেলে দেওয়া হয়েছে নর্দমায়। দিল্লির দাঙ্গার মূল সাক্ষী পিসিআর কলার এমনই চাঞ্চল্যকর বয়ান দিয়েছেন। উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার সময় করা একটি পিসিআর কল দিল্লি পুলিশকে এই ঘটনার মূল প্রত্যক্ষদর্শীর সন্ধান করতে সহায়তা করেছিল।

একজন সশস্ত্র দুষ্কৃতী কীভাবে মুসলিম পুরুষদের চিহ্নিত করে হত্যা করেছিল এবং তাদের মৃতদেহ একটি ড্রেনে ফেলে দিয়েছিল। তা বর্ণনা করেছেন ওই পিসিআর কলার। ২ ফেব্রুয়ারি রাত ১০.০৫ মিনিট নাগাদ পিসিআর কলের রেকর্ড বিবরণে দিল্লি পুলিশ এই তথ্য পায়।
আমিন, ভুরে আলি ও হামজার হত্যার সাথে সম্পর্কিত চার্জশিটে এই কথা উল্লেখ করা হয়েছে। একজন মুসলিম ব্যক্তির বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং লোকটি লাফিয়ে পালাতে গিয়ে ড্রেনে পড়ে যায়। পিসিআর কলারকে শনাক্ত করা গিয়েছে। তাঁর বিবৃতিই এখন অপরাধের প্রমাণের মূল হাতিয়ার।
জানা গিয়েছে, লোকটি প্রথমে রাত ১০.০৫ নাগাদ একটি পিসিআর কল করেছিল। ঘটনার বিবরণে লেখা আছে- ওই কলার হিন্দু। হিন্দুরা একজন মুসলিম মানুষের বাইকে আগুন দিয়েছে। তারা বাইক চালককেও আগুন ধরিয়ে দিতে যাচ্ছিল, তৎক্ষণাৎ সে ড্রেনে ঝাঁপিয়ে পড়ে।
২০ মিনিট পরে এক কল করে একই কলার বলেছিলেন, "মুসলমানদের হত্যা করা হচ্ছে এবং তাদের বাইকে আগুন দেওয়া হচ্ছে"। পুলিশ হত্যার অভিযোগে নয় অভিযুক্তের নাম দিয়েছে - লোকেশ সোলঙ্কি(১৯), পঙ্কজ শর্মা(৩১), অঙ্কিত চৌধুরী(২৩), যুবরাজ(২২), যতীন শর্মা(১৯), হিমাংশু ঠাকুর(১৯), বিবেক পঞ্চাল(২০), রিশব চৌধুরী(২০) এবং সুমিত চৌধুরী(২৩)।












Click it and Unblock the Notifications