রয়েছে চিনা যোগ? লাদাখ সংঘাতের আবহে সংসদীয় কমিটির প্রশ্নবাণে বিদ্ধ গুগল ও পেটিএম

গুগল ও পেটিএম-র চিনা বিনিয়োগকারী নিয়ে প্রশ্ন করল যৌথ সংসদীয় কমিটি। পার্সোনাল ডেটা প্রোটেকশন বিলের আওতায় এই সংস্থাগুলিকে প্রশ্ন করে কমিটি। লাদাখ সংঘাতের আবহে সংসদীয় কমিটির প্রশ্নবাণের সম্মুখীন হতে হয় এই দুই সংস্থাকে। সংস্থার সঙ্গে চিনের সম্পর্ক এবং বিনিয়োগের বিষয়ে প্রশ্ন করা হয়।

গুগল ও পেটিএম কত টাকা উপার্জন করেছে?

গুগল ও পেটিএম কত টাকা উপার্জন করেছে?

এছাড়া ভারত থেকে গুগল ও পেটিএম কত টাকা উপার্জন করেছে, সেই বিষয়েও প্রশ্ন করে তারা। গুগল ও পেটিএম-এর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই দুই সংস্থার যাবতীয় আয়, ব্যয় এবং লাভ-ক্ষতির হিসাব সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানতে চেয়েছিল সংসদীয় কমিটি।

চিনের সঙ্গে গুগলের কী যোগসূত্র রয়েছে?

চিনের সঙ্গে গুগলের কী যোগসূত্র রয়েছে?

চিনের সঙ্গে গুগলের কী যোগসূত্র রয়েছে, সেই বিষয়েও প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর। ভারত থেকে কত টাকা উপার্জন করেছে এবং কত পরিমাণ কর্পোরেট কর দিয়েছে গুগল, সেই বিষয়েও প্রশ্ন করা হয় কমিটির সামনে উপস্থিত সংস্থার প্রতিনিধিকে। সব তথ্য জানিয়ে বিস্তারিতভাবে লিখিত জমা দিতে বলা হয়েছে গুগলকে।

গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার নিয়ে প্রশ্ন ওঠে

গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার নিয়ে প্রশ্ন ওঠে

গুগলের প্রতিনিধি কমিটিকে জানায়, তারা নিজেরাই চিন থেকে সরে এসেছে। কিন্তু গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার দেশের অনেক মোবাইল ফোন নির্মাতা ব্যবহার করে। সেক্ষেত্রে গুগলের সঙ্গে চিনের যোগ কোথায়, প্রশ্ন করে কমিটি। এই সংসদীয় কমিটির প্রধান বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি। ২০১৯ সালে পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস।

পেটিএম-এর বক্তব্য

পেটিএম-এর বক্তব্য

পেটিএম জানায়, চিনা কোম্পানি আলিবাবা তাদের বিনিয়োগকারী ছিল। কিন্তু কম্পানির কোনও কার্যক্রমে তাদের কোনও হাত ছিল না। গুগলকে প্রশ্ন করা হয়, তাদের বিভিন্ন মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কতটা নিরপেক্ষতা আছে। একইসঙ্গে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তারা কোথায় জমা রাখে সে বিষয়েও প্রশ্ন করা হয় গুগল ও পেটিএম-কে।

নভেম্বরে ডাকা হবে আরও সংস্থাকে

নভেম্বরে ডাকা হবে আরও সংস্থাকে

এরপর নভেম্বরে জিও, এয়ারটেল, ওলা, উবার এবং ট্রুকলারকেও তলব করা হয়েছে এই কমিটির সামনে। এর আগে ফেসবুক এবং টুইটার কমিটির মুখোমুখি হয়েছিল। এবং তাদেরকেও একাধিক বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। লাদাখকে চিনের অংশ হিসাবে দেখানোয় তোপের মুখে পড়তে হয়েছিল টুইটারকে। পরে তারা মৌখিক ভাবে এই গন্ডোগোলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+