শীতকালীন অধিবেশন ২০২১: করোনায় বিশ্বের মধ্যে সবথেকে কম মৃত্যু! অক্সিজেন নিয়ে রাজনীতির অভিযোগ

শীতকালীন অধিবেশন চলছে। কার্যত প্রত্যেকদিনই কিছু না কিছু ইস্যুতে সরব হচ্ছে বিরোধীরা। আজও একাধিক ইস্যুতে সংসদে সরব হন বিরোধীরা। অন্যদিকে সংসদের বাইরে লাগাতার বিক্ষোভ বহিস্কৃত সাংসদদের। তবে এদিন সরকারের তরফে

শীতকালীন অধিবেশন চলছে। কার্যত প্রত্যেকদিনই কিছু না কিছু ইস্যুতে সরব হচ্ছে বিরোধীরা। আজও একাধিক ইস্যুতে সংসদে সরব হন বিরোধীরা। অন্যদিকে সংসদের বাইরে লাগাতার বিক্ষোভ বহিস্কৃত সাংসদদের।

তবে এদিন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে বিরোধীদের তরফে। যা নিয়ে দফায় দফায় উত্তাল হয় সংসদের উভয় কক্ষ। অন্যদিকে করোনা পরিস্থিতিতে অক্সিজেন নিয়ে বিরোধীদের রাজনীতি করার অভিযোগে এদিন সরব হন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ

গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ

তৃণমূল সহ ১২ সাংসদকে বরখাস্ত করা হয়েছে। আর এই ঘটনার প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। তৃণমূল সহ ১২জন সাংসদ এই বিক্ষোভ দেখাচ্ছে। গত কয়েকদিন আগেই এই প্রসঙ্গে ডেরেক বলেন, সাংসদদের ক্ষমা চাওয়ার কোনও জায়গা নেই। বিক্ষোভ চলবে। আর তা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। একদিকে যখন বহিস্কৃত সাংসদদের বিক্ষোভ চলছে অন্যদিকে বিজেপির তরফেও বিক্ষোভ শুরু হয়েছে। গান্ধী মূর্তির পাদদেশেই বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। তাঁদের দাবি, সংসদ অধিবেশন যাতে সুষ্ঠ ভাবে চালানো যায় সেই সমস্ত দাবি সহ একাধিক বিষয়ে পালটা বিক্ষোভ বিজেপি সাংসদদের।

শুধু মাত্র পাঁচজনের সন্দেহজনক মৃত্যু অক্সিজেনের জন্যে

শুধু মাত্র পাঁচজনের সন্দেহজনক মৃত্যু অক্সিজেনের জন্যে

এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমস্ত রাজ্যকে ডেটা চেয়ে চিঠি লেখা হয়েছিল। মাত্র ১৯টি রাজ্য এই বিষয়ে সাড়া দিয়েছে। কেবলমাত্র পঞ্জাবে চারজনের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে তাঁদের মৃত্যু অক্সিজেনের অভাবেই হয়েছে। লোকসভাতে এদিন এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মান্ডব্য। এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন তিনি।

অক্সিজেন নিয়ে রাজনীতির অভিযোগ

অক্সিজেন নিয়ে রাজনীতির অভিযোগ

করোনার দ্বিতীয় ওয়েভ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক তৈরি হয়। অক্সিজেন নিয়ে আতঙ্ক তৈরি হয়। আর এর পিছনে রাজনীতি রয়েছে। এদিন লোকসভায় অভিযোগ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। শুধু তাই নয়, তাঁর অভিযোগ কিছু রাজ্যে অক্সিজেনের বাড়তি চাহিদা দেখিয়ে আদালতের দ্বারস্থ হয়। যাতে আদালতের নির্দেশ সে রাজ্যের পক্ষে যায়। যা মোটেই কাম্য ছিল না বলেও লোকসভায় দাবি মান্ডব্যের।

অক্সিজেনের কমতি নিয়ে বিরোধীদের তোপ

অক্সিজেনের কমতি নিয়ে বিরোধীদের তোপ

এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুক মান্ডব্য অক্সিজেন ইস্যুতে বিরোদীদের তোপ দাগেন। বলেন, অক্সিজেন নিয়ে বিরোধীদের নোংরা রাজনীতি এবার বন্ধ হওয়া উচিত। কেন্দ্রীয় সরকার অক্সিজেনের চাহিদা পূরণ করতে সবরকম চেষ্টা করেছিল। দ্বিতীয় ওয়েভে অক্সিজেনের চাহিদা মেটাতে জোগান বাড়ানো হয় বলেও জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু মানুষ পরিস্থিতির সুযোগ নিয়েছিল। এটা রাজনীতির করার বিষয় নয়, সেটা বোঝা উচিত ছিল বিরোধীদের।

বিশ্বের সবথেকে কম মৃত্যু

বিশ্বের সবথেকে কম মৃত্যু

লোকসভাতে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 3.46 কোটি। কিন্তু মৃত্যু হয়েছে মাত্র 4.6 মানুষের। আর এই সংখ্যা মোট আক্রান্তের নিরিখে মাত্র 1.36 শতাংশ। এই সংক্রান্ত বিষয়ে আরও বেশ কিছু তথ্য তুলে ধরা হয়। আর তা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রক দাবি করেন, বিশ্বের সবথেকে করোনা মৃত্যু হয়েছে ভারতে।

এছাড়াও একাধিক বিষয়ে এদিন সংসদে আলোচনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+