সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: ১৭ তম দিন, রাজ্যসভায় জনপ্রতিনিধিত্ব আইন সংশোধন বিল পেশ

সংসদের শীতকালন অধিবেশন (winter session) একেবারে শেষের পর্যায়ে। তার আগে সোমবার সংসদ ছিল ঘটনাবহুল। একদিকে লোকসভায় নির্বাচনী আইন সংশোধনী বিল ২০২১ পাশ হয়েছে। অন্যদিকে রাজ্যসভায় পাশ হয়েছে এনডিপিএস সংশোধনী বিল। অন্

সংসদের শীতকালন অধিবেশন (winter session) একেবারে শেষের পর্যায়ে। তার আগে সোমবার সংসদ ছিল ঘটনাবহুল। একদিকে লোকসভায় নির্বাচনী আইন সংশোধনী বিল ২০২১ পাশ হয়েছে। অন্যদিকে রাজ্যসভায় পাশ হয়েছে এনডিপিএস সংশোধনী বিল। অন্যদিকে রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া ১২ সাংসদকে নিয়ে চলা অচলাবস্থা মেটাতে সরকারির উদ্যোগ ব্যর্থ হয়েছে।

আজ লোকসভায়

আজ লোকসভায়

এদিন লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন চাটার্ড অ্যাকাউন্টস অ্যাক্ট ১৯৪৯ সংশোধন করতে বিল পেশ করবেন। এছাড়াও কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস অ্যাক্ট ১৯৫৯ এবং কম্পানি সেক্রেটারির অ্যাক্ট ১৯৮০ সংশোধনের জন্যও বিল পেশ করবেন।
এছাড়াও জলবায়ু পরিবর্তন নিয়েও লোকসভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

আজ রাজ্যসভায়

আজ রাজ্যসভায়

কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ সংশোধনের জন্য বিল পেশ করবেন। যা ইতিমধ্যেই লোকসভায় পাশ হয়ে গিয়েছে।

কেন্দ্রের চেষ্টা ব্যর্থ

কেন্দ্রের চেষ্টা ব্যর্থ

সোমবার কেন্দ্রের তরফে রাজ্যসভায় ১২ সাসপেন্ডেড সাংসদকে নিয়ে চলা অচলাবস্থা মেটানোর ডাক দিয়ে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে মাত্রা পাঁচ দল যাদের সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, তাদেরই শুধুমাত্র ডাকা হয়েছিল। কিন্তু বিরোধীদের তরফে বলা হয়েছে সরকারের এই পদক্ষেপ বিরোধী জোটে ভাঙন ধরাতে। সব বিরোধীকে ডাকা না হলে চারটি দল বৈঠকে যাবে না বলে চিঠি দিয়ে জানিয়ে দেন। এদিন সংসদ চত্বরে প্রতিবাদ মিছিলের ডা দিয়েছে বিরোধীরা।

রাজ্যসভার সদস্যদের হুইপ কংগ্রেস ও বিজেপির

রাজ্যসভার সদস্যদের হুইপ কংগ্রেস ও বিজেপির

বিজেপি ও কংগ্রেসের তরফে তাদের রাজ্যসভার সদস্যদের এদিন সংসদে উপস্থিত থাকতে হুইপ জারি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+