সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: ১৫তম দিন, অ্যান্টি ডপিং বিল পেশের সম্ভাবনা

সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: ১৫তম দিন,অ্যান্টি ডপিং বিল পেশের সম্ভাবনা

শুক্রবার অ্যান্টি ডোপিং বিল পেশের সম্ভাবনা রয়েছে সংসদে। আজও ফের লখিমপুর খেরি নিয়ে উত্তাল হতে পারে লোকসভা । গতকাল লখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিলেন বিরোধীরা।

ফের উত্তাল হতে পারে লোকসভা

ফের উত্তাল হতে পারে লোকসভা

অধিবেশন শুরুর প্রথম দিন থেকেই বিরোধীদের হট্টগোলে তোলপাড় হয়েছে লোকসভা অধিবেশন। ১২ সাংসদের সাসপেনশ প্রত্যাহারের দাবি একদিকে যখন সংসদ উত্তাল। ঠিক অন্যদিকে উত্তাল হয়ে উঠেছে লোকসভা লখিমপুর খেরির ঘটনা নিয়ে। গতকাল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যান্য কংগ্রেস নেতারা লখিমপুর খেরির ঘটনা নিয়ে সরব হন সংসদে। বিরোধীদের বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতুবি করে দিতে হয় লোকসভা। শেষ পর্যন্ত সময়ের আগেই দিনের মত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন।

লখিমপুর খেরি ইস্যু

লখিমপুর খেরি ইস্যু

আজই লখিমপুর খেরির ঘটনা নিয়ে উত্তাল হতে পারে সংসদের দুই কক্ষ। গতকাল লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ দাবি করেছিলেন। তিনি বলেছিলেন ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল কৃষকদের। তাতে গভীর পরিকল্পনা ছিল কেন্দ্রীয় মন্ত্রীর। তাই তাঁকে অপসারণ করা উচিত মোদী সরকারের। অজয় মিশ্রকে অপরাধী বলেও সংসদে আক্রমণ করেন রাহুল গান্ধী। তারপরে বিরোধীদের বিক্ষোভের জেরে মূলতুবি করে দিতে হয় অধিবেশন।

লোকসভায় কোন বিল পেশ হবে

লোকসভায় কোন বিল পেশ হবে

লোকসভা আজ অ্যান্টি ডোপিং পিল পেশের সম্ভাবনা রয়েেছ। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বিলটি পেশ করতে পারেন। ক্রীড়া ক্ষেত্রে ডোপিং রুখতে জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সি তৈরি করার বিল করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বন্য আইনের সংশোধনী বিল পেশ করেবন । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করবেন অথরাইজড পেমেন্ট বিল। এছাড়াও একাধিক বিল পেশের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

 রাজ্যসভায় কোন বিল পেশের সম্ভাবনা

রাজ্যসভায় কোন বিল পেশের সম্ভাবনা


রাজ্যসভাতেও আজ একাধিক বিল পেশের সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ক্রীড়া ক্ষেত্রের একাধিক বিল পেশ করতে পারেন বলে জানিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে আজও উত্তাল হতে পারে লোকসভার অধিবেশন। বিরোধীরা লখিমপুর খেরি এবং ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সরব হতে পারেন বলে জানা গিয়েছে। এদিকে সংসদ চত্ত্বরে বিক্ষোভ জারি রেখেছে বিরোধী দলের সাংসদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+