সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: দ্বাদশ দিন, রাজ্যসভায় দিল্লি স্পেশাল পুলিশ অ্যাক্ট সংশোধনী বিল পেশ
এদিন ফের রাজ্যসভার (Rajya Sabha) সাসপেন্ডের ১২ সাংসদকে নিয়ে উত্তাল হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন (winter session) । বিভিন্ন দলের নেতারা জানিয়েছেন শাস্তি প্রত্যাহার করা নিয়ে তাঁরা রাস্তায় নামবেন। অন্যদিকে এদিন রাজ্যস
এদিন ফের রাজ্যসভার (Rajya Sabha) সাসপেন্ডের ১২ সাংসদকে নিয়ে উত্তাল হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন (winter session) । বিভিন্ন দলের নেতারা জানিয়েছেন শাস্তি প্রত্যাহার করা নিয়ে তাঁরা রাস্তায় নামবেন। অন্যদিকে এদিন রাজ্যসভায় দিল্লি স্পেশাল পুলিশ অ্যাক্ট সংশোধনী বিল পেশ হতে চলেছে। যার জেরে ১৯৪৬ সালের আইন সংশোধন করা হবে।

এদিন লোকসভায়
এদিন লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২১-২০২২ সালের আর্থিক বছরের জন্য দেশের কনসলিডেটেড ফান্ড সংক্রান্ত একটি বিল পেশ করবেন। ১৯৩ ধারায় এদিন লোকসভায় জলবায়ু পরিবর্তন নিয়ে কানিমোঝি করুণানিধির তোলা বিষয় নিয়ে আলোচনা হবে।

এদিন রাজ্যসভায়
এদিন রাজ্যসভায় জিতেন্দ্র সিং দিল্লি স্পেশাল পুলিশ এসট্যাবলিসমেন্ট অ্যাক্ট ১৯৪৬ সংশোধন করতে বিল পেশ করবেন। এছাড়াও তিনি সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অ্যাক্ট ২০০৩ সংশোধন সংক্রান্ত বিলও পেশ করবেন। এই দুই বিল লোকসভায় পাশ হয়ে গিয়েছে।

বিরোধী নেতারা রাস্তায় নামবেন
সংসদের বিরোধী নেতারা রাজ্যসভার ১২ সাংসদের সাসপেনশনের প্রতিবাদ করে এদিন রাস্তায় নামার কর্মসূচি নিয়েছেন। প্রসঙ্গ বর্ষাকালীন অধিবেশনে আচরণের কারণে বিভিন্ন দলের ১২ সাংসদকে শীতকালীন অধিবেশনের পুরো সময়ের জন্য সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান। সেই সাসপেনশনের পর থেকেই সাংসদরা সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় সামিল হয়েছেন।

যেসব বিলে সোমবার অনুমোদন
সোমবার লোকসভায় পাশ করানো হয়েছে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক সাবস্ট্যান্সের অ্যামেন্ডমেন্ট বিল। অন্যদিকে রাজ্যসভায় পাশ করানো হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতিদের পেলনশ সংক্রান্ত বিলও।












Click it and Unblock the Notifications