150 Years of IMD: মৌসম ভবনের ১৫০ বছরের অনুষ্ঠানে যোগ দেবে পাকিস্তান, আমন্ত্রণে সাড়াটুকু দিল না বাংলাদেশ

150 Years of IMD: আবহাওয়া দফতরের ১৫০ বছর উপলক্ষ্যে বিশেষ সেমিনারের আয়োজন। পাকিস্তান (Pakistan), বাংলাদেশ (Bangladesh)-সহ সকল প্রতিবেশী দেশকে আমন্ত্রণ জানাল ভারত। প্রতিবেশী দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যাই হোক না কেন, সেসব দূরে সরিয়ে এই প্রথম এহেন উদ্যোগ নিল ভারত সরকার। উপমহাদেশের সব দেশগুলির সঙ্গে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতেই এমন উদ্যোগ কেন্দ্রের।

সূত্রের খবর, পাকিস্তান ও বাংলাদেশ ছাড়াও আমন্ত্রণ গিয়েছে ভুটান, আফগানিস্তান, মায়ানমার, মলদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের কাছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও পাঠানো হয়েছে আমন্ত্রণ। মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে সেমিনারে।

delhi weather

মৌসম ভবনের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে 'অবিভক্ত ভারত' শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে কেন্দ্রীয় সরকারের। আর তাই একদা অবিভক্ত ভারতের (Undivided India) অংশ সমস্ত দেশের প্রতিনিধিদের উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান আবহাওয়া দফতরের এক কর্তা।

নয়াদিল্লির আমন্ত্রণে সাড়া দিয়েছে ইসলামাবাদ। আমন্ত্রণ পেয়ে ইতিমধ্যেই পাকিস্তানের শাহবাজ শরিফের সরকার সেমিনারে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। যদিও আমন্ত্রণ পেয়ে কিছুই জানায়নি বাংলাদেশ। ইউনূসের সরকার এখনও আমন্ত্রণে সাড়াটুকু দেওয়ারও সময় পায়নি। তবে সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতির মাঝে ঢাকা সেমিনারে যোগ দেওয়ার কথা জানায় কি না, তা নিয়েই রয়েছে জল্পনা।

এদিকে, আবহাওয়া দফতরের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক। ১৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশেষ মুদ্রা প্রকাশ করতে চলেছে তারা। আইএমডির ১৫০ বছরে ১৫০ টাকার বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করবে নির্মলা সীতারামনের মন্ত্রক। এদিকে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বিশেষ ট্যাবলো রাখা হবে আবহাওয়া দফতরের ১৫০ বছর উপলক্ষ্যে।

১৮৭৫ সালের ১৫ জানুয়ারি ভারতীয় আবহাওয়া দফতরের পথ চলা শুরু। যদিও তার অনেক আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হত। প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি অবশ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে প্রতিষ্ঠা করা হয়েছিল। ১৭৮৫ সালে কলকাতায় আবহাওয়া দফতর খোলা হয়। এরপর ১৭৯৬ সালে চেন্নাই (তৎকালীন মাদ্রাজ) ও ১৮২৬ সালে মুম্বই (তৎকালীন বম্বে) অবজারভেটরে চালু হয়। বিংশ শতকের গোড়ার দিকে উপমহাদেশের আরও কয়েকটি স্থানে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র চালু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+