কুলভূষণ মামলায় পাকিস্তানের আদালত কোন নির্দেশ দিল
কুলভূষণ মামলায় ইমরান সরকারকে পাকিস্তানের আদালত কোন নির্দেশ দিল
কুলভূষণ জাদবের জন্য আইজীবী নিয়োগ নিয়ে দীর্ঘদিনই আইনি লড়াই শুরু হয়েছে পাকিস্তান হাইকোর্টে। সেই মামলার জেরে এদিন পাকিস্তান হাইকোর্ট ভারতের এই প্রাক্তন নৌসেনা অফিসারকে নিয়ে বড়সড় বার্তা দিল ইমরান সরকারকে।

পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট জানিয়েছে, কুলভূষণ জাদবের জন্য একজন আইনজীবী নিয়োগ করা হোক। যাতে তাঁর মৃত্যুদণ্ডের শাস্তি নিয়ে মামলার শুনানিতে সেই আইজীবী উপস্থিত থাকতে পারেন। ২০১৭ সালের এপ্রিলে কুলভূষণকে তথ্যচুরি ও সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত করে কারাবন্দি করে পাকিস্তান। এরপর থেকে আন্তর্জাতিক আদালতে ভারত কোমর বেঁধে কুলভূষণের জন্য লড়াই চালায়।
এদিকে, পাকিস্তান কোর্টের অ্যাটর্নি জেনারেল খালিদ খান জানিয়েছেন, আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনেই ইসলামাবাদকে এই ইস্যুতে চলতে হবে। ফলে কুলভূষণকে আরও একবার সুযোগ দেওয়া হোক তাঁর পক্ষে সওয়াল করার জন্য এক আইনজীবী নিযুক্তি করার জন্য। বিষয়টি নিয়ে ভারত শিবিরকে আইনের নির্দেশ জানানোর কথা বলেছেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি। এরপরই তিনি মামলার শুনানি অক্টোবর ৩ পর্যন্ত মুলতুবি করে দেন।
এর আগে বালোচিস্তান প্রভিন্স থেকে কুলভূষণ জাদবকে গ্রেফতার করা হয় বলে দাবি করে পাকিস্তান। ২০১৬ সালের মার্চে পাকিস্তান এই পদক্ষেপ নিয়েছে বলে ইসলামাবাদের দাবি। যদিও ভারত জানায়, ইরানে ব্যবসার কাজে যাওয়া ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণকে অপহরণ করেছিল পাকিস্তান।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications