Mahakumbh 2025: দু'দিনেই মহাকুম্ভে পূণ্যস্নান সারলেন সাড়ে তিন কোটি মানুষ, টুইট যোগীর
১২ বছর পর চলছে মহাকুম্ভ মেলা। শুরু হয়েছে সোমবার থেকেই। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের তীরে শুরু হয়েছে এই বিশাল আধ্যাত্মিক মেলা, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার প্রায় ১.৭৫ কোটি ভক্ত সঙ্গমে ডুব দিয়েছিলেন এবং মঙ্গলবার বিকেল পর্যন্ত আরও ১.৩৮ কোটি ভক্ত পবিত্র স্নান সেরেছেন।
সরকারী অনুমান অনুযায়ী, প্রায় সাড়ে ৩ কোটি ভক্ত সন্ধ্যার মধ্যে মকর সংক্রান্তিতে সঙ্গমে পবিত্র ডুব দিয়েছেন। সম্প্রতি এই তথ্য দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এই প্রসঙ্গে বলতে গিয়ে যোগী আদিত্যনাথ এদিন বলেন, "বিশ্বাস, সাম্য ও ঐক্যের মহান সঙ্গম 'মহাকুম্ভ-২০২৫, প্রয়াগরাজ'-এ পবিত্র 'মকর সংক্রান্তির' শুভ দিন উপলক্ষে পবিত্র সঙ্গমে বিশ্বাসের পবিত্র স্নান সারেন সকল শ্রদ্ধেয় সাধু, কল্পবাসী এবং ভক্তরা। তাঁদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা! আজ প্রথম অমৃতস্নান উৎসবে পূজিত ৩.৫০ কোটিরও বেশি সাধু/ভক্তরা নিরবচ্ছিন্ন-পরিচ্ছন্ন ত্রিবেণীতে স্নানের পবিত্র সুবিধা লাভ করেন"।
आस्था, समता और एकता के महासमागम 'महाकुम्भ-2025, प्रयागराज' में पावन 'मकर संक्रांति' के शुभ अवसर पर पवित्र संगम में आस्था की पवित्र डुबकी लगाने वाले सभी पूज्य संतगणों, कल्पवासियों व श्रद्धालुओं का हार्दिक अभिनंदन!
— Yogi Adityanath (@myogiadityanath) January 14, 2025
प्रथम अमृत स्नान पर्व पर आज 3.50 करोड़ से अधिक पूज्य संतों/श्र… pic.twitter.com/awRyDY5OkH
এর সাথেই যোগী বলেন, "প্রথম অমৃতস্নান উৎসবের সফল সমাপ্তিতে, সনাতন ধর্ম ভিত্তিক সমস্ত শ্রদ্ধেয় আখড়া, মহা কুম্ভমেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, স্যানিটেশন কর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠান, নৌকার মাঝি এবং সমস্ত বিভাগকে আন্তরিক ধন্যবাদ। মহা কুম্ভের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং রাজ্যবাসীকে অভিনন্দন! ভাল কাজের ফল ভাল হোক, আসুন মহা কুম্ভে যাই"।
'হর হর মহাদেব', 'জয় শ্রী রাম' এবং 'জয় গঙ্গা মাইয়া' স্লোগানের মধ্যে, অনেক ভক্তকে দলে দলে বিভিন্ন ঘাটের দিকে যেতে দেখা যায় এদিন। অনেক পুরুষকে কাঁধে নিয়ে তাদের সন্তানদের নিয়ে, আবার কাউকে তাদের বৃদ্ধ পিতামাতাকে সহায়তা করতে দেখা যায়। ত্রিবেণী সঙ্গমের ঠান্ডা জলে প্রায় ভোর রাত ৩ টায় 'ব্রহ্ম মহরত'-এ অমৃতস্নান শুরু হয় যা ধর্মপ্রাণদের জন্য খুব কমই বাধা ছিল বলে জানিয়েছেন অনেকে।
ঠান্ডা জলকে অবজ্ঞা করেই পবিত্র ডুব দেন নাগা সাধুরা, সন্ন্যাসীরা এবং আপামোড় ভক্তবৃন্দ। দলে দলে সমবেত হয়ে মকর স্নান সারেন। বর্শা এবং ত্রিশূল হাতে, নাগা সাধুরা তাদের দেহ ছাইয়ে মাখানো কিছু ঘোড়ায় চড়ে শাহী স্নানে যাওয়ার সময় মিছিল করে যান। তা দেখার জন্যে ভিড় জমান কয়েক লক্ষ মানুষ।
এভাবেই আজ সারাদিন মকর সংক্রান্তিতে জনসমুদ্র নিয়ে সেজে ওঠে প্রয়াগরাজ। তবে সবে শুরু হয়েছে এই মেলা, আগামী দিনে ভক্তদের সংখ্যা আরও বাড়বে বলেও আশা রাখছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications