আবহাওয়ার বাধায় কৈলাস মানস সরোবর যাত্রায় বিঘ্ন! আটকে বহু পূণ্যার্থী
খারাপ আবহাওয়ার কারণে কৈলাস মানস সরোবর যাত্রায় বিঘ্ন। প্রায় ১৫০০ যাত্রী প্রবল বৃষ্টি ও ধসের কারণে পূণ্যার্থীরা আটকে পড়েছেন বলে জানা গিয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে কৈলাস মানস সরোবর যাত্রায় বিঘ্ন। প্রায় ১৫০০ যাত্রী প্রবল বৃষ্টি ও ধসের কারণে পূণ্যার্থীরা আটকে পড়েছেন বলে জানা গিয়েছে।

নেপালে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, সিমিকোটে ৫২৫, হিলসায় ৫৫০ এবং তিব্বতের দিকে আরও প্রায় ৫০০ জন পূণ্যার্থী আটকে পড়েছেন। মিশনের তরফ থেকে সব ট্যুর অপারেটরদের তিব্বতের দিকে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। কেননা নেপালের দিকে মেডিকেল-সহ অন্য পরিষেবা পর্যাপ্ত নয়।
মিশনের তরফ থেকে ট্যুর অপারেটরদের বলা হয়েছে হিলসায় পরিস্থিতি পরিচ্ছন্ন রাখতে। মিশনের তরফ থেকে নেপালের সেনাবাহিনীর সাহায্যও চাওয়া হয়েছে।
আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারে একাধিক সম্ভাবনার কথা চিন্তা করা হয়েছে। যদিও খারাপ আবহাওয়ার কারণে কোনও সম্ভাবনাই এখন লাগু করার উপায় নেই।
নেপালে ভারতীয় দূতাবাসের তরফে তীর্থযাত্রী এবং তাঁদের পরিবারের যোগাযোগের জন্য হটলাইন চালু করা হয়েছে। নম্বরগুলি হল,
+977-9851107006
+977-9851155007
+977-9851107021
+977-9818832398
এবছরে কৈলাস মানস সরোবর যাত্রা হওয়ার কথা ৮ জুন থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে। বিদেশ মন্ত্রকের তরফে এই যাত্রার আয়োজন করা হয়ে থাকে। উত্তরাখণ্ড এবং সিকিম-এই দুই রুট দিয়ে এই যাত্রা সংগঠিত করা হয়ে থাকে।
২০১৬ সালেও প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রায় ৫০০ তীর্থযাত্রী নেপালের হিলসা এবং সিমিকোটে
আটকে পড়েছিলেন। পরে তাঁদের উদ্ধার করা হয়েছিল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications