Opposition Meeting: বিজেপির বিরুদ্ধে লড়বে ‘ইন্ডিয়া’! ২৪-এর পথ তৈরি করল ২৬ দলের ঐক্য

'ইন্ডিয়া' বনাম এনডিএ। এবার 'ইন্ডিয়া'র বিরুদ্ধে লড়াই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে। ২৬ দল ঐক্যবদ্ধ হয়ে ২৪-এর পথ তৈরি করল বেঙ্গালুরুর বৈঠকে। আর এই বৈঠক থেকেই প্রশ্ন তুলে দেওয়া হল ইন্ডিয়াকে কি চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি?

মঙ্গলবার কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দল একত্রিত হয়ে ২০২৪-এর রোড ম্যাপ তৈরি করল। আর এই বৈঠকেই ইউপিএ বদলে গেল 'ইন্ডিয়া'য়। এবার বিরোধী দলের মঞ্চ হয়ে গেল ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপেমন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স।

Opposition Meeting

এদিন ২৬ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তাঁদেল মঞ্চ এবার হবে 'ইন্ডিয়া'। সেই 'ইন্ডিয়া'র বিরুদ্ধে লড়তে হবে নরেন্দ্র মোদীকে। সামনেই ২০২৪-এর লোকসভা ভোট। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের সম্মিলিত জোট এবার গোটা ভারতকেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে চাইছে।

বিজেপি বিরোধী ঐক্যের মঞ্চ এদিন একপ্রকার ২৪-এ পথ তৈরি করে ফেলল। কোন পথে এবার লড়াই চলবে, তা চূড়ান্ত। আর সেই সম্মিলিত আওয়াজ এদিন শোনা গেল বেঙ্গালুরুর মঞ্চ থেকে। রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিধ্বনিত হলেন এক সুরে।

রাহুল যেমন বললেন, এটি দুটি রাজনৈতিক পক্ষের লড়াই নয়, দেশের আদর্শের জন্য আমাদের লড়াই। মোদী ও ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই এবার। দেশের আওয়াজের বিরুদ্ধে লড়াই মোদীর। আর মমতা প্রশ্ন তুললেন ইন্ডিয়াকে কি চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি?

ঐক্যের পথ চলা শুরু হল। আর সেই একতার মন্ত্র হল ইন্ডিয়া মানে ভারত। বারতকে বাঁচাতে ভারতকেই তুলে ধরা হল মোদীর বিরুদ্ধে লড়াইয়ে। এনডিএ-র বিরুদ্ধে খাঁড়া করা হল ইন্ডিয়াকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দাঁড় করিয়ে দেওয়া হল ইন্ডিয়ার ঐক্যকে।

Opposition Meeting

এবার ২৪-এ গোটা ইন্ডিয়াকে একত্রিত করে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে, কোনও একজন কি গোটা ইন্ডিয়ার সঙ্গে লড়াই করতে পারে। বিরোধী জোটকে দেশের আঙ্গিকে তুলে ধরে এবার এনডিএ ও নরেন্দ্রো মোদীর বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে নামার পরিকল্পনা হয়েছে।

ইন্ডিয়ার এই আওয়াজকে কীভাবে মোকাবিলা করবে বিজেপি নেতৃত্বাধীন এনডি, সেই প্রশ্নেই বাজিমাত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাটনা, বেঙ্গালুরুর পর বিরোধীদের সম্মিলিত বৈঠক বসবে মুম্বইয়ে। সেখানে আলোচনা হবে গোটা ভারতকে একতার মন্ত্রে বেঁধে রাখার বিষয়ে।

রাহুল গান্ধী তাঁর ভারত জোড়ে যাত্রায় যে মন্ত্র বিলিয়েছিলেন কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত, এদিন সেই ভাবধারাকে তুলে ধরেই সম্মিলিত হলেন বিরোধীরা। ভারতকে এক সূত্রে গাঁথার গৌরচন্দ্রিকা করলেন। এবার একতার মন্ত্রের একতার বীজকে রক্ষার ভার সকলের। তবেই তো জয় হবে 'ইন্ডিয়া'র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+