কর্ণাটক বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাবে না বিজেপি-কংগ্রেস, 'কিং মেকার' জেডিএস জোট
জনমত সমীক্ষা অনুযায়ী কর্ণাটক বিধানসভায় বিজেপি পেতে পারে ৮৯ থেকে ৯৫ টি আসন, কংগ্রেসের ঘরে আসতে পারে ৮৫ থেকে ৯১টি আসন।
ত্রিশঙ্কু হবে কর্ণাটক বিধানসভার ভোটের ফল। বিজেপি বা কংগ্রেস, কোনও দলই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাবে না। সরকার গড়তে হাত ধরতেই হবে জেডিএস-বিএসপি জোটের। এরকমই চিত্র উঠে এসেছে 'সিএসডিএস লোকনীতি'-র জনমত সমীক্ষায়।

সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে মোট প্রাপ্ত ভোটের নিরিখে সামান্য হলেও এগিয়ে থাকার সম্ভাবনা কংগ্রেসের। তারা পেতে পারে ৩৭ শতাংশ ভোট। বিজেপির ঘরে যেতে পারে মোট ভোটের ৩৫ শতাংশ। জেডিএস জোট পেতে পারে ২০ শতাংশ, অন্যান্য ৮ শতাংশ।
কিন্তু আসন প্রাপ্তির ক্ষেত্রে উল্টে গেছে ছবিটা। আসন পাওয়ার যে আভাস মিলেছে জনমত সমীক্ষায় তাতে দেখা যাচ্ছে বিজেপির ঝুলিতে আসতে পারে ৮৯ থেকে ৯৫ টি আসন, কংগ্রেস ৮৫ থেকে ৯১ টি। অথচ ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেতে চাই অন্তত ১১৩টি আসন। অর্থাৎ সিদ্দারামাইয়া বা ইয়েদুরাপ্পা কোনও শিবিড়ের পক্ষেই একক ভাবে সরকার গ়ড়া সম্ভব হবে না। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে জেডিএস-বিএসপি জোটের ভূমিকা।
সমীক্ষার ফল অনুযায়ী তারা পেতে পারে ৩২ থেকে ৩৮ টি আসন। ৬ থেকে ১২ টি পেতে পারেন অন্যান্যরা । ফলাফল শেষ পর্যন্ত এরকমই হলে জেডিএস জোট থাকবে 'কিং মেকার'-এর ভূমিকায়। তাদের বাদ দিয়ে সরকার গড়তে পারবে না কোনও দলই।












Click it and Unblock the Notifications